আরেকটি বিষয় হল, অনলাইনে একবার কোনো ছবি ছড়িয়ে পড়লে সেটি পুরোপুরি সরিয়ে ফেলা কঠিন হতে পারে।
Published : 26 Oct 2026, 06:00 PM
বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে কিংবা স্কুলের কোনো অনুষ্ঠানে আমরা অনেকেই ছবি তুলি। ছবিটি সুন্দর হয়েছে মনে হলেই কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে দিই। কিন্তু ছবিতে থাকা বন্ধুটি কি চায় তার ছবিটি সবাই দেখুক?
তাই আমার মনে হয়, ছবি পোস্ট করার আগে এই প্রশ্নটি আমাদের সবারই করা উচিত।
আমরা হয়ত আনন্দের জন্য বন্ধুর কোনো মজার ছবি তুলে পোস্ট করি। কিন্তু যে বন্ধুটিকে নিয়ে সবাই হাসাহাসি করছে, তার কেমন লাগছে, তা কি ভেবে দেখি?
আমাদের কাছে ছবিটি মজার মনে হলেও বন্ধুটির কাছে সেটি বিব্রতকর হতে পারে। এতে তার মন খারাপ হতে পারে, এমনকি সে অন্যদের সামনে অস্বস্তিতেও পড়তে পারে।
আমার মনে হয়, কারও ছবি তোলার অনুমতি পাওয়া আর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার অনুমতি পাওয়া এক বিষয় নয়। তাই বন্ধুর ছবি পোস্ট করার আগে তাকে জিজ্ঞেস করা উচিত। সে যদি ছবি পোস্ট করতে না চায়, তাহলে তার সিদ্ধান্তকে সম্মান করতে হবে।
আরেকটি বিষয় হল, অনলাইনে একবার কোনো ছবি ছড়িয়ে পড়লে সেটি পুরোপুরি সরিয়ে ফেলা কঠিন হতে পারে। কেউ ছবিটি সংরক্ষণ করে অন্যদের সঙ্গে শেয়ার করতে পারে। তাই ছবি পোস্ট করার আগে একটু ভাবা দরকার।
আমার মতে, অন্যের ছবি পোস্ট করার আগে অনুমতি নেওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত আমাদের সবার।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: গাজীপুর।