Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
আমার কথা

ঘুরে এলাম মহেন্দ্র ঘোষের জমিদারবাড়ি

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাইরে থেকে ভবনটিকে অনেকেই রহস্যময় বা পরিত্যক্ত মনে করেন।

ঘুরে এলাম মহেন্দ্র ঘোষের জমিদারবাড়ি

মুহতাসিনাহ মর্ম

Published : 11 Oct 2026, 09:00 PM

Updated : 11 Oct 2026, 08:35 PM

খুলনা শহরের ব্যস্ততম এলাকা শহীদ হাদিস পার্কের পাশ ঘেঁষে বাবুখান রোডের মাথায় দাঁড়িয়ে আছে এক রাজকীয় সাদা রঙের ভবন। বাইরে থেকে প্রথম দেখায় যেটিকে অনেকেই ফাঁকা বা পরিত্যক্ত ভেবে ভুল করেন।

কিন্তু কাছে গেলে বদলে যায় সেই ধারণা। আমি যখন সেখানে পৌঁছাই, তখন আশপাশের পরিবেশ ছিল একেবারেই ব্যস্ত শহরের মতো। ভেতরে ঢুকতেই দেখা যায় মানুষের উপস্থিতি আর নিয়মিত কার্যক্রম চলছে সেখানে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাইরে থেকে ভবনটিকে অনেকেই রহস্যময় বা পরিত্যক্ত মনে করেন। কিন্তু বাস্তবতা হলো, এটি এখন নগর স্বাস্থ্য কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এই স্থাপনাটির ইতিহাসও বেশ পুরোনো। স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, একসময় এটি ছিল খুলনার জমিদার মহেন্দ্র ঘোষের বাড়ি।

খুলনার উন্নয়ন ও শিক্ষা বিস্তারে তার ভূমিকার কথাও শোনা যায় স্থানীয়দের মুখে।

তবে সময়ের পরিবর্তনে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর ভবনটি নতুন রূপে ব্যবহৃত হচ্ছে।

এটি শুধু একটি পুরোনো জমিদার বাড়ি নয়, বরং খুলনার ইতিহাস ও বর্তমানের এক মিলনস্থল।

প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: খুলনা।
এ সম্পর্কিত খবর
রেলস্টেশনই তাদের বাড়ি!
মঙ্গলবার দুপুরে ঝুম বৃষ্টির মধ্যে রাজধানীর কমলাপুর রেল স্টেশন প্রায় যাত্রীশূন্য হয়ে পড়ে। দুপুর ১২টা ২০ মিনিটের ছবি।
পাহাড়ে স্বাস্থ্যসেবার সংকট ঘুচবে কবে?
পাহাড়ে স্বাস্থ্যসেবার সংকট ঘুচবে কবে?
শিশুকে শান্ত করতে ফোন, ক্ষতি হচ্ছে না তো?
শিশুকে শান্ত করতে ফোন, ক্ষতি হচ্ছে না তো?
মা, আমার পথপ্রদর্শক
মা, আমার পথপ্রদর্শক

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24