গল্প, উপন্যাস, জীবনীসহ নানা ধরনের বই আমাদের কল্পনাশক্তি বাড়ায়, নতুন কিছু ভাবতে শেখায় এবং পৃথিবীকে ভিন্নভাবে দেখতে সাহায্য করে।
Published : 31 Oct 2026, 07:00 PM
একটি গল্পের বই হাতে নিয়ে কল্পনার জগতে হারিয়ে যেতে কার না ভালো লাগে! বই পড়তে আমারও খুব ভালো লাগে। কিন্তু পাঠ্যবইয়ের পড়াশোনার চাপে সব সময় অন্য বই পড়ার সুযোগ হয়ে ওঠে না।
এসব বই পড়তে গিয়ে নতুন নতুন বিষয় জানতে পারি। নানা রকম অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হই। কখনো কখনো গল্পের চরিত্রগুলোকে নিজের চারপাশের মানুষের মত মনে হয়।
কিন্তু প্রতিদিনের পড়াশোনা, বাড়ির কাজ ও পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে পাঠ্যবইয়ের বাইরের বই পড়ার সময় অনেকটাই কমে যায়। ইচ্ছা থাকলেও সব সময় পছন্দের বই নিয়ে বসা হয় না।
আমার মনে হয়, শুধু পাঠ্যবই পড়লেই আমাদের শেখা শেষ হয় না। গল্প, উপন্যাস, জীবনীসহ নানা ধরনের বই আমাদের কল্পনাশক্তি বাড়ায়, নতুন কিছু ভাবতে শেখায় এবং পৃথিবীকে ভিন্নভাবে দেখতে সাহায্য করে।
তাই পাঠ্যবইয়ের পাশাপাশি অন্য বই পড়ার জন্যও আমাদের সময় রাখা দরকার।
প্রতিবেদকের বয়স: ১২। জেলা: কুড়িগ্রাম।