Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
আমার কথা

খেলাধুলার সময় যেন হারিয়ে না যায়

খেলাধুলা শুধু শরীর ভালো রাখার উপায় নয় এটি আনন্দের সঙ্গে শেখারও একটি মাধ্যম।

খেলাধুলার সময় যেন হারিয়ে না যায়

মাহিন আহমেদ

Published : 17 Oct 2026, 01:20 PM

Updated : 17 Oct 2026, 12:46 PM

বিকেল হলেই পাড়ার মাঠে ছুটে যাওয়া, বন্ধুদের সঙ্গে দৌড়ঝাঁপ, লুকোচুরি কিংবা ফুটবল খেলা। শৈশবের এমন স্মৃতিগুলো আমাদের অনেকের কাছেই আনন্দের। কিন্তু পড়াশোনা, বাড়ির কাজ, কোচিং আর মুঠোফোনের ব্যস্ততায় খেলাধুলার জন্য সময় বের করা কি কঠিন হয়ে যাচ্ছে?

খেলাধুলা শুধু শরীর ভালো রাখার উপায় নয় এটি আনন্দের সঙ্গে শেখারও একটি মাধ্যম। বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে আমরা দলবদ্ধভাবে কাজ করা, নিয়ম মেনে চলা, অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া এবং হার-জিত মেনে নিতে শিখি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী, ৫ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে অন্তত ৬০ মিনিট মাঝারি থেকে জোরালো শারীরিক কর্মকাণ্ড করা উচিত। এর মধ্যে খেলাধুলা ও দৌড়ঝাঁপও রয়েছে।

কিন্তু সবার জন্য খেলাধুলার সুযোগ সমান নয়। কোথাও খেলার মাঠের অভাব, কোথাও যানবাহন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ। আবার পড়াশোনার চাপ কিংবা দীর্ঘ সময় মুঠোফোন ব্যবহারের কারণে অনেকের খেলাধুলার সময় সীমিত হতে পারে।

আমার মনে হয়, শিশুদের ভালো ফল করার পাশাপাশি আনন্দ নিয়ে বেড়ে ওঠার সুযোগও প্রয়োজন। সে জন্য পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের উচিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলার জন্য সময় রাখা। এলাকার মাঠ ও খেলার জায়গাগুলোও শিশুদের জন্য নিরাপদ রাখা জরুরি।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: গাজীপুর।
এ সম্পর্কিত খবর
শিশুকে শাসনের নামে নির্যাতন নয়
রাজধানীর হাতিরঝিল এলাকায় বৃষ্টির মধ্যে খেলায় মেতে উঠেছে শিশু-কিশোররা
চা বাগানে শিশুশ্রম বন্ধ হোক
চা বাগানে শিশুশ্রম বন্ধ হোক
বন্ধুদের সঙ্গে পড়তে আমার ভালো লাগে
বন্ধুদের সঙ্গে পড়তে আমার ভালো লাগে
পড়া মনে রাখতে আমি যা করি
পড়া মনে রাখতে আমি যা করি

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24