আমি মনে করি, কোনো কিছুতে অস্বস্তি লাগলে বা বিপদ মনে হলে স্পষ্টভাবে ‘না’ বলতে হবে।
Published : 21 Oct 2026, 06:00 PM
আমরা অনেক সময় অন্যের কথা শুনে কাজ করি। কিন্তু সব কথায় রাজি হওয়া কি ঠিক?
আমার মনে হয়, নিজের ভালো-মন্দ বুঝে সিদ্ধান্ত নেওয়াও জরুরি। বিশেষ করে নিজের নিরাপত্তার জন্য কখন ‘না’ বলতে হবে, তা আমাদের সবার শেখা উচিত।
বাইরে চলাফেরা করার সময় কেউ নানা প্রলোভন দেখাতে পারে, কোথাও পৌঁছে দেওয়ার প্রস্তাব দিতে পারে কিংবা নানা কথা বলে আমাদের বিশ্বাস অর্জনের চেষ্টা করতে পারে। কিন্তু অপরিচিত কেউ এমন প্রস্তাব দিলে সতর্ক থাকা দরকার।
আমি মনে করি, কোনো কিছুতে অস্বস্তি লাগলে বা বিপদ মনে হলে স্পষ্টভাবে ‘না’ বলতে হবে। প্রয়োজনে সেখান থেকে সরে গিয়ে মা-বাবা, শিক্ষক কিংবা বিশ্বস্ত কোনো বড় মানুষের সাহায্য নিতে হবে।
আমার মনে হয়, শুধু অপরিচিত মানুষ নয় পরিচিত কারও কোনো আচরণেও অস্বস্তি লাগলে নিজের আপত্তি জানানো উচিত। কেউ বড় বলে কিংবা তাকে কষ্ট দেওয়ার ভয়ে নিজের অনিচ্ছার কথা লুকিয়ে রাখা ঠিক নয়।
আমরা অনেক সময় ভাবি, ‘না’ বললে অন্য কেউ কষ্ট পাবে। কিন্তু নিজের নিরাপত্তার চেয়ে অন্যের মন রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ হতে পারে না।
আমি মনে করি, কোনো কিছুতে ভয় বা অস্বস্তি বোধ করলে চুপ না থেকে বিশ্বস্ত কারও সঙ্গে কথা দরকার। কারণ সঠিক সময়ে সাহস করে ‘না’ বলতে পারা আমাদের বিপদ থেকে রক্ষা করতে পারে।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: রাজশাহী।