তার মতে, বাল্যবিয়ের এই ঝুঁকি কমাতে শিশুদের শিক্ষার সুযোগ বাড়ানোর পাশাপাশি সামাজিক সুরক্ষা ও কর্মমুখী শিক্ষায় বিনিয়োগ বাড়ানো জরুরি।
Published : 31 Oct 2026, 08:20 PM
জলবায়ুজনিত দুর্যোগে দারিদ্র্য ও বাস্তুচ্যুতির কারণে অনেক পরিবার মেয়ের বিয়েকে সমস্যার সমাধান ধরে নেয় বলে মনে করেন পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান।
তার মতে, বাল্যবিয়ের এই ঝুঁকি কমাতে শিশুদের শিক্ষার সুযোগ বাড়ানোর পাশাপাশি সামাজিক সুরক্ষা ও কর্মমুখী শিক্ষায় বিনিয়োগ বাড়ানো জরুরি।
জলবায়ুজনিত দুর্যোগের কারণে দারিদ্র্য প্রকট হলে এবং পরিবার বাস্তুচ্যুত হলে অনেকেই মেয়েকে আর্থিক বোঝা মনে করে বিয়ে দিয়ে দেন। এই পরিস্থিতি পরিবর্তনে মেয়েদের সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, পটুয়াখালীর রাঙ্গাবালী, কুড়িগ্রাম ও যমুনার বিস্তীর্ণ চরাঞ্চল, হাওর ও পাহাড়ি এলাকায় শিক্ষার সুযোগ বাড়াতে আরও বিদ্যালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন। পাশাপাশি শিশুদের শুধু পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ না রেখে কর্মমুখী শিক্ষা, সবুজ দক্ষতা ও নতুন প্রযুক্তিতে প্রশিক্ষণের সুযোগ দিতে হবে।
এ জন্য শিক্ষার পাশাপাশি সামাজিক সুরক্ষা খাতে সরকারি বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।