Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
আমার কথা

মেয়েরাও পারে নিজের পায়ে দাঁড়াতে

সুযোগ ও সহযোগিতা পেলে মেয়েরাও নিজেদের প্রতিভা বিকশিত করতে পারে।

মেয়েরাও পারে নিজের পায়ে দাঁড়াতে

মাসফিহা তাবাসসুম মুগ্ধ

Published : 31 Oct 2026, 06:36 PM

Updated : 31 Oct 2026, 06:36 PM

আমাদের সমাজের অনেকেই এখনো মনে করে, মেয়েরা বড় হয়ে কিছু করতে পারবে না। বিশেষ করে কোনো পরিবারে তিনটি মেয়ে সন্তান থাকলে তাদের ভবিষ্যৎ নিয়ে নানা নেতিবাচক মন্তব্য শোনা যায়।

‘তোমরা মেয়ে মানুষ, তোমাদের দিয়ে কিছুই হবে না’, এমন কথাও শুনতে হয় অনেককে। কিন্তু মেয়ে হওয়ায় কেন আমাদের স্বপ্ন ও যোগ্যতাকে ছোট করে দেখা হবে?

আমরা তিন বোন। আমাদেরও অনেক স্বপ্ন আছে। আমরা পড়াশোনা করে নিজেদের যোগ্যতায় প্রতিষ্ঠিত হতে চাই। পরিবারের মুখ উজ্জ্বল করার পাশাপাশি নিজেদের পরিচয় গড়ে তুলতে চাই। কিন্তু মানুষের নেতিবাচক মন্তব্য কখনো কখনো আমাদের কষ্ট দেয়। তবু আমরা বিশ্বাস করি মেয়ে হওয়া কোনো দুর্বলতা নয়।

সুযোগ ও সহযোগিতা পেলে মেয়েরাও নিজেদের প্রতিভা বিকশিত করতে পারে। শিক্ষা, পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে জীবনের নানা ক্ষেত্রে সফল হওয়া সম্ভব। তাই ছেলে ও মেয়ের মধ্যে বৈষম্য না করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। পরিবারেরও উচিত সন্তান ছেলে না মেয়ে তা বিবেচনা না করে তার স্বপ্ন পূরণে পাশে থাকা।

আমরা চাই, কোনো মেয়েকে যেন শুধু মেয়ে হওয়ার কারণে অবহেলা কিংবা অপমানের শিকার হতে না হয়। আমাদের তিন বোনের স্বপ্ন পূরণের পথে মানুষের নেতিবাচক মন্তব্য বাধা হয়ে দাঁড়াক, তা আমরা চাই না। আমরা নিজেদের যোগ্য করে তুলতে চাই নিজেদের স্বপ্ন পূরণ করতে চাই।

প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: শেরপুর।
এ সম্পর্কিত খবর
বই পড়ার আনন্দই আলাদা
বই পড়ার আনন্দই আলাদা
বাল্যবিয়ে বন্ধ হোক, মেয়েদের স্বপ্ন বাঁচুক
বাল্যবিয়ে বন্ধ হোক, মেয়েদের স্বপ্ন বাঁচুক
মানসিক কষ্টে পাশে থাকুক স্কুল
মানসিক কষ্টে পাশে থাকুক স্কুল
রাস্তার প্রাণীদের প্রতি সদয় হই
রাস্তার প্রাণীদের প্রতি সদয় হই

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24