Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
আমার কথা

অপছন্দের কলেজই হয়ে উঠল প্রিয়

কলেজের প্রতি আমার ভালো লাগা যে এভাবে বাড়তে থাকবে তা কখনো ভাবিনি।

অপছন্দের কলেজই হয়ে উঠল প্রিয়

নুসরাত জান্নাত তাজরী

Published : 01 Nov 2026, 04:15 PM

Updated : 01 Nov 2026, 03:58 PM

শেরপুর সরকারি কলেজে ভর্তি হওয়ার আগে কলেজটি আমার একদমই পছন্দ ছিল না। এর পেছনে কারণ ছিল কিছু মানুষের কথা আর নিজের পছন্দের কলেজে ভর্তি হতে না পারার আক্ষেপ। তাই ভেবেছিলাম কোনো দিনই কলেজে যাব না।

এমনকি প্রথম দিনও কলেজে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু প্রথম দিন কলেজে যাওয়ার পর আমার ধারণা পুরোপুরি বদলে যায়।

শিক্ষকদের কথা, কলেজের সুযোগ-সুবিধা আর বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম দেখে অবাক হয়েছিলাম। একসময় যে কলেজে ঘুরতে এসে বলতাম কোনোদিন এখানে ভর্তি হব না, সেদিন মনে হয়েছিল কলেজটা আরেকটু ঘুরে দেখা দরকার।

কলেজের প্রতি আমার ভালো লাগা যে এভাবে বাড়তে থাকবে তা কখনো ভাবিনি। এরই মধ্যে অনেক শিক্ষক আমার প্রিয় হয়ে উঠেছেন। নতুন অনেক বন্ধুও পেয়েছি। অন্য কোনো কলেজে ভর্তি হলে হয়ত তাদের মত মানুষ পেতাম না।

আগে ভাবতাম কলেজে যাবই না। অথচ এখন কলেজে না গেলে ভালো লাগে না। বিশেষ কারণে মাত্র এক দিন ছাড়া এখন পর্যন্ত প্রতিদিনই কলেজে গিয়েছি। কিন্তু পূজার ছুটিতে বেশ কয়েক দিন ধরে কলেজে না যাওয়ায় কলেজকে খুব মিস করছিলাম।

একটা জড় বস্তুর প্রতি মানুষের এভাবে ভালোবাসা তৈরি হতে পারে তা আগে জানতাম না। এখন নিজের অভিজ্ঞতা থেকেই বুঝতে পারছি কোনো কিছুকে না জেনে অপছন্দ করা উচিত নয়।

প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: শেরপুর।
এ সম্পর্কিত খবর
প্রকৃতির সান্নিধ্যে এক বিকেল
প্রকৃতির সান্নিধ্যে এক বিকেল
বাল্যবিয়েতে সংকুচিত হয় স্বপ্নের জগৎ
বাল্যবিয়েতে সংকুচিত হয় স্বপ্নের জগৎ
ফুটপাত হোক নির্বিঘ্নে হাঁটার পথ
ফুটপাতে রিকশা এমনভাবে রাখা হয়েছে যে, পাশাপাশি দুজন মানুষের হেঁটে যাওয়ায় কষ্টকর
নদী বাঁচলে বাঁচবে মানুষ ও প্রকৃতি
বালু নদী দিয়ে আসা কলকারখানার বজ্য মিশ্রিত কালো পানি মিশছে শীতলক্ষা নদীতে। ডেমরা ব্রিজ থেকে তোলা

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24