Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
আমার কথা

কলেজের প্রথম দিনটা যেমন ছিল

নবীনবরণ উপলক্ষে মাঠের এক পাশে ৩০০ নতুন শিক্ষার্থীর জন্য বড় শামিয়ানা টাঙানো হয়েছিল

কলেজের প্রথম দিনটা যেমন ছিল

আজহার ইসলাম সীমান্ত

Published : 29 Sep 2026, 05:40 PM

Updated : 29 Sep 2026, 05:27 PM

মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে এবার উচ্চ মাধ্যমিকে উঠলাম। গেল বৃহস্পতিবার ছিল কলেজে আমার প্রথম দিন। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে সেদিন কলেজে আয়োজন করা হয়েছিল নবীনবরণ অনুষ্ঠানের।

সেদিন খুব ভোরে উঠে প্রস্তুত হয়ে প্রথমে গেলাম আমার সহপাঠী আপনের বাড়িতে। নার্সারি থেকে মাধ্যমিক পর্যন্ত আমরা একসঙ্গে পড়েছি। এবারও একই কলেজে ভর্তি হয়েছি। তাই কলেজে যাওয়ার পথচলাটাও শুরু হল একসঙ্গে।

রিকশায় মৃদু বাতাস উপভোগ করতে করতে এগিয়ে চললাম আমরা। কলেজের ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই মনে হল, সবকিছুই যেন নতুন। জায়গা, পরিবেশ সবই নতুন। কিছু নতুন মানুষের সঙ্গে পরিচয়ের শুরু। এরপর আমি আর আপন মিলে ঘুরে ঘুরে পুরো কলেজ ভবন দেখলাম।

নবীনবরণ উপলক্ষে মাঠের এক পাশে ৩০০ নতুন শিক্ষার্থীর জন্য বড় শামিয়ানা টাঙানো হয়েছিল। শুরুতেই অধ্যক্ষ আমাদের সবার সঙ্গে হাত মিলিয়ে স্বাগত জানান। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরাও ফুল দিয়ে আমাদের শুভেচ্ছা জানায়।

অধ্যক্ষ তার বক্তব্যে আমাদের নিয়ে নিজের স্বপ্নের কথা বললেন। তিনি জানালেন, আমাদের নবীনবরণ দেখে তার নিজের কলেজজীবনের শুরুর দিনগুলোর কথাও মনে পড়ছে। এরপর বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে চলতে থাকে অনুষ্ঠান। শেষের দিকে বৃষ্টিও নামে।

কলেজে নতুন শিক্ষার্থীদের জন্য নবীনবরণ সত্যিই বিশেষ একটি মুহূর্ত। নতুন জায়গায় প্রথম দিনের এই অভিজ্ঞতা হয়তত সারাজীবন মনে থাকবে।

তবে আনন্দের মধ্যেও কিছুটা খারাপ লেগেছে। হাইস্কুলের অনেক সহপাঠীকে এবার আর পাশে পাচ্ছি না। তারা অন্য কলেজে ভর্তি হয়েছে। প্রতিদিন ক্লাসে তাদের সঙ্গে দেখা না হলেও আমাদের বন্ধুত্ব অটুট থাকবে এটাই বিশ্বাস করি।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।
এ সম্পর্কিত খবর
মাসিক ব্যবস্থাপনায় স্কুলগুলো দায়িত্বশীল হোক
মাসিক ব্যবস্থাপনায় স্কুলগুলো দায়িত্বশীল হোক
শরতের বিকেলে কাশফুলের কাছে
শরতের বিকেলে কাশফুলের কাছে
মৃৎশিল্প কি হারিয়ে যাবে?
মৃৎশিল্প কি হারিয়ে যাবে?
আমি কবিতা ভালোবাসি
আমি কবিতা ভালোবাসি

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24