আমার মনে হয়, ভবিষ্যতে কোন পেশায় যাব, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের নিজেদের আগ্রহকে গুরুত্ব দেওয়া উচিত।
Published : 21 Oct 2026, 07:00 PM
ছোটবেলা থেকেই আমাদের অনেকের কাছে জানতে চাওয়া হয় বড় হয়ে কী হতে চাই। কেউ বলে চিকিৎসক, কেউ শিক্ষক, কেউ আবার বিজ্ঞানী বা খেলোয়াড় হতে চায়। কিন্তু বড়দের পছন্দ আর আমাদের নিজেদের স্বপ্ন সব সময় এক হয় না।
অনেক সময় বাবা-মা চান, তাদের সন্তান চিকিৎসক, প্রকৌশলী বা সরকারি কর্মকর্তা হোক। তাদের এই চাওয়ার পেছনে সন্তানের ভালো ভবিষ্যৎ নিশ্চিত করার ইচ্ছা থাকে। কিন্তু প্রত্যেক শিশুর আগ্রহ, দক্ষতা ও স্বপ্ন আলাদা। কেউ ছবি আঁকতে ভালোবাসে, কেউ গল্প লিখতে, কেউ প্রযুক্তি নিয়ে কাজ করতে কিংবা খেলাধুলায় নিজের ভবিষ্যৎ গড়তে চায়।
আমার মনে হয়, ভবিষ্যতে কোন পেশায় যাব, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের নিজেদের আগ্রহকে গুরুত্ব দেওয়া উচিত। কারণ যে কাজ করতে ভালো লাগে, সেই কাজে মনোযোগ দিয়ে শেখা ও দক্ষতা অর্জন করা সহজ হতে পারে। তবে পেশা বেছে নেওয়ার আগে সে সম্পর্কে জানা, নিজের যোগ্যতা বোঝা এবং অভিজ্ঞদের পরামর্শ নেওয়াও জরুরি।
এ ক্ষেত্রে বাবা-মা ও শিক্ষকেরা আমাদের পথ দেখাতে পারেন। তারা বিভিন্ন পেশা সম্পর্কে জানাতে পারেন, আমাদের দক্ষতা খুঁজে পেতে সাহায্য করতে পারেন। কিন্তু নিজেদের স্বপ্নের বদলে অন্যের ইচ্ছা চাপিয়ে দেওয়া ঠিক নয়। আবার কোনো পেশাকে ছোট করে দেখাও উচিত নয়। প্রতিটি পেশারই সমাজে প্রয়োজন ও গুরুত্ব রয়েছে।
আমি চাই, প্রতিটি শিশু যেন নিজের আগ্রহ ও সামর্থ্য অনুযায়ী ভবিষ্যৎ গড়ার সুযোগ পায়। আমরা কী হতে চাই, তা বলার স্বাধীনতা থাকুক। আমাদের স্বপ্ন শোনার পাশাপাশি বড়রা যেন সেই স্বপ্ন পূরণের পথেও পাশে থাকেন।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: গাজীপুর।