এই সৌন্দর্য উপভোগ করতে আমিও এক বিকেলে চলে গেলাম নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ক্যাম্পাসে।
Published : 29 Sep 2026, 02:25 PM
শরৎ এলেই প্রকৃতি যেন নতুন সাজে সেজে ওঠে। নীল আকাশ, সাদা মেঘ আর বাতাসে দুলতে থাকা কাশফুল শরতের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়।
এই সৌন্দর্য উপভোগ করতে আমিও এক বিকেলে চলে গেলাম নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ক্যাম্পাসে।
সেখানে গিয়ে দেখলাম, আমার মত অনেকেই শরতের সৌন্দর্য উপভোগ করতে এসেছে। কেউ পরিবারের সঙ্গে, কেউ বন্ধুদের নিয়ে।
বিকেল যত বাড়ছিল, দর্শনার্থীর সংখ্যাও তত বাড়ছিল। ছুটির দিনে ভিড় আরও বেশি হয় বলে জানলাম।
কাশফুলের শুভ্রতা আর মৃদু বাতাসের মাঝে দাঁড়িয়ে মনটাও যেন বেশ শান্ত হয়ে গেল।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: নেত্রকোণা।