Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
হ্যালো

শিল্পকলায় মঞ্চ নাটক দেখার অভিজ্ঞতা

নাটকটি পরিবেশন করে ‘তাড়ুয়া’ নামের একটি নাট্যদল। রচনা ও নির্দেশনায় ছিলেন বাকার বকুল।

শিল্পকলায় মঞ্চ নাটক দেখার অভিজ্ঞতা

বিডিনিউজ২৪

মাহিন আহমেদ

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2026, 06:10 PM

Updated : 11 Sep 2026, 03:53 PM

কয়েকদিন আগে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ঘুরতে গিয়ে এক দারুণ অভিজ্ঞতা হয় আমার। সেখানে আমি ‘আদম সুরত’ নামের একটি মঞ্চনাটক দেখি।

নাটকটি পরিবেশন করে ‘তাড়ুয়া’ নামের একটি নাট্যদল। রচনা ও নির্দেশনায় ছিলেন বাকার বকুল।

হলরুমে আলো নিভে মঞ্চের আলো জ্বলে উঠতেই মনে হল আমি যেন অন্য জগতে চলে এসেছি। চমৎকার আলো-আঁধারির খেলা, ভিন্নধর্মী পোশাক ও সংগীতের ব্যবহার আমাকে পুরোটা সময় মুগ্ধ করে রেখেছিল।

মঞ্চের শিল্পীদের গান আর সংলাপ যেন দর্শকদের মাঝেও ছড়িয়ে পড়ছিল। এই নাটকে মানুষের জীবন ও সমাজের নানাবিধ রূপ যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে তা সত্যি অসাধারণ।

আমি সাধারণত মোবাইল বা স্ক্রিনেই নাটক দেখতে অভ্যস্ত। কিন্তু আমার মনে হয়েছে, মঞ্চে সরাসরি শিল্পীদের অভিনয় দেখার আনন্দ যে কতটা আলাদা, তা থিয়েটারে না গেলে বোঝা যায় না। আসলে থিয়েটার শুধু বিনোদন নয় এটি আমাদের নতুনভাবে চিন্তা করতেও শেখায়।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: ঢাকা। 

এ সম্পর্কিত খবর
অপ্রতিম হত্যার কিছু ‘ক্লু’ পেয়েছি, একজনকে জিজ্ঞাসাবাদ চলছে: এসপি
অপ্রতিম হত্যার কিছু ‘ক্লু’ পেয়েছি, একজনকে জিজ্ঞাসাবাদ চলছে: এসপি
হাসতে হাসতে বাসা থেকে গেল আমার ছেলে, আর ফিরেনি: অপ্রতিমের বাবা
হাসতে হাসতে বাসা থেকে গেল আমার ছেলে, আর ফিরেনি: অপ্রতিমের বাবা
রিয়াদ বিমানবন্দরের কাছে ‘আগুন, কালো ধোঁয়া’
রিয়াদ বিমানবন্দরের কাছে ‘আগুন, কালো ধোঁয়া’
উৎসবে নাচ-গানে মাতল সুবিধাবঞ্চিত শিশুরা
উৎসবে নাচ-গানে মাতল সুবিধাবঞ্চিত শিশুরা

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24