সেখানে লেকের পানিতে কায়াকিং করার সুযোগ দেখে আমারও কায়াকে চড়ে ঘুরার খুব ইচ্ছে হল।
Published : 30 Sep 2026, 04:10 PM
তখন ছিল বর্ষাকাল। একদিন মামার সঙ্গে ঘুরতে বের হই। ঘুরতে ঘুরতে আমরা চলে যাই রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে।
সেখানে লেকের পানিতে কায়াকিং করার সুযোগ দেখে আমারও কায়াকে চড়ে ঘুরার খুব ইচ্ছে হল।
মামার সঙ্গে দুজনের একটি কায়াকে চড়ে লেকের পানিতে নামি। প্রথমে একটু ভয় লাগছিল। পানির ওপর কায়াকটি দুলতে দুলতে এগিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর ভয় কেটে গেল।
শহরের ব্যস্ততা থেকে দূরে পানির ওপর এমন সময় কাটানো আমার কাছে বেশ ভালো লেগেছে।
কখনো কায়াক চালাচ্ছিলাম, আবার কখনো চারপাশের দৃশ্য দেখছিলাম। সুযোগ পেয়ে কয়েকটি ছবিও তুলেছি।
এর আগে কায়াকিং করার অভিজ্ঞতা আমার ছিল না। প্রথমবারের অভিজ্ঞতাটি এতটাই ভালো লেগেছে যে সুযোগ পেলে আবারও কায়াকিং করতে চাই।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: গাজীপুর।