জাতিসংঘের পানি বিষয়ক সংস্থা ইউএন-ওয়াটারও পানির সংকট মোকাবিলায় বৃষ্টির পানি সংগ্রহ ও সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়েছে।
Published : 13 Oct 2026, 01:40 PM
বৃষ্টির পানি যথাযথভাবে সংগ্রহ ও সংরক্ষণ করা গেলে তা পরে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়।
বিশেষ করে সুপেয় পানির সংকট রয়েছে, এমন এলাকার মানুষের জন্য বৃষ্টির পানি হতে পারে একটি বিকল্প উৎস।
অতিমাত্রায় ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে নিচে নেমে যাচ্ছে পানির স্তর। কোনো কোনো এলাকায় দেখা দিচ্ছে সুপেয় ও নিরাপদ পানির তীব্র সংকট। এছাড়াও উপকূলীয় অঞ্চলের অনেক মানুষ লবণাক্ততার কারণে নিরাপদ পানির সংকটে পড়ে।
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের তথ্য অনুযায়ী, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রায় দুই কোটি মানুষ ভূগর্ভস্থ ও ভূপৃষ্ঠের পানিতে লবণাক্ততা প্রবেশের ঝুঁকিতে রয়েছে। এসব এলাকায় বৃষ্টির পানি সংরক্ষণ করে নিরাপদ পানির সংকট কিছুটা হলেও মোকাবিলা করা সম্ভব।
শুধু উপকূলীয় এলাকার মানুষের জন্যই নয়, শুষ্ক মৌসুমে পানির সংকটে পড়া মানুষদের জন্যও বৃষ্টির পানি সংরক্ষণ গুরুত্বপূর্ণ।
জাতিসংঘের পানি বিষয়ক সংস্থা ইউএন-ওয়াটারও পানির সংকট মোকাবিলায় বৃষ্টির পানি সংগ্রহ ও সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়েছে।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, সংগ্রহ ও সংরক্ষণের সময় বৃষ্টির পানিও দূষিত হতে পারে। তাই পান করার জন্য ব্যবহারের আগে পানি যথাযথভাবে পরিশোধন করা প্রয়োজন।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: গাজীপুর।