বাবা জানতেন শাপলা আমার পছন্দের ফুলগুলোর একটি। তাই আমার আগ্রহ দেখে তিনি আমাকে কয়েকটি ফুল কিনে দেন।
Published : 31 Oct 2026, 08:40 PM
কয়েকদিন আগের কথা। বাবার সঙ্গে শহরের নীলা মার্কেটে ঘুরতে যাই। মার্কেটে ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস দেখার সময় হঠাৎ আমার চোখে পড়ে শাপলা ফুলের ওপর। ফুলটি দেখেই মনটা আনন্দে ভরে উঠল। ইচ্ছে করছিল, ফুলটি যদি নিতে পারতাম!
বাংলাদেশের পুকুর, বিল, হাওরসহ বিভিন্ন জলাশয়ে এই ফুল ফোটে। এর সুন্দর পাপড়ি ও মনোমুগ্ধকর রূপ প্রকৃতিকে সুন্দর করে তোলে। জাতীয় ফুল হওয়ায় এর প্রতি আমার ভালো লাগা আরও একটু বেশি।
বাবা জানতেন শাপলা আমার পছন্দের ফুলগুলোর একটি। তাই আমার আগ্রহ দেখে তিনি আমাকে কয়েকটি ফুল কিনে দেন।
প্রিয় ফুল হাতে পেয়ে আমি ভীষণ খুশি হয়ে যাই। আনন্দে বারবার ফুলের দিকে তাকাচ্ছিলাম। ফুল হাতে নিয়ে কয়েকটি ছবিও তুলে রাখি। এই মুহূর্তটি আমার কাছে ভীষণ সুন্দর ও স্মরণীয় হয়ে ওঠে।
আমরা অনেক সময় ভাবি, আনন্দ পেতে বড় কিছু দরকার। কিন্তু সেদিন বুঝেছিলাম, ছোট্ট একটি উপহারও মনকে কতটা আনন্দিত করতে পারে।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: ঢাকা।