অনলাইনে তারা যখন অপমান বা হয়রানির শিকার হয় তখন অনেকে জানে না কোথায় সাহায্য চাইতে হবে।
Published : 22 Nov 2025, 08:05 PM
শিশুরা এখন পড়াশোনা, বিনোদন ও যোগাযোগসহ প্রায় সব ক্ষেত্রেই ইন্টারনেট ব্যবহার করে। কিন্তু এসব সুযোগের সঙ্গে আছে বেশ কিছু ঝুঁকিও।
অনলাইনে তারা যখন অপমান বা হয়রানির শিকার হয় তখন অনেকে জানে না কোথায় সাহায্য চাইতে হবে। তাই শিশুদের নিরাপদ রাখতে অনলাইন জগতে শিশুদের সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা প্রয়োজন।
শুধু প্রযুক্তি ব্যবহার শেখালেই হবে না। তাদেরকে ঝুঁকি চেনানো এবং সমস্যা হলে কী করতে হবে তা শেখানোও জরুরি।
আমি মনে করি, শিশুদের অনলাইন নিরাপত্তার জন্য সরকারের একটি শক্তিশালী সুরক্ষা নীতিমালা দরকার। কেননা ইন্টারনেট ব্যবহারের সুযোগ বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার বুলিং, মিথ্যা তথ্য ছড়ানো, ব্যক্তিগত তথ্য চুরি এবং যৌন হয়রানির মত সমস্যা বেড়েই চলেছে।
এই পরিস্থিতি থেকে শিশুদের রক্ষা করতে হলে সরকারের নিজস্ব কৌশল এবং প্রতিকারের ব্যবস্থা থাকা প্রয়োজন।
পাশাপাশি, শিশুরা যাতে ছোটবেলা থেকেই নিরাপদ ইন্টারনেট ব্যবহারের নিয়ম জানে সেজন্য পাঠ্যবইয়ে অনলাইন নিরাপত্তা বিষয়ে পাঠ যোগ করা যেতে পারে।
আমার ধারণা, স্কুলে শিক্ষকরা যদি এসব বিষয়ে আলোচনা করেন তবে শিশুরা আরও সচেতন হবে এবং নিজেদের সুরক্ষার জন্য প্রস্তুত হতে পারবে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: নড়াইল।