আলোচনা সভায় বক্তারা বলেন, রিকশাচিত্র বাংলাদেশের লোকজ সংস্কৃতি ও মানুষের সৃজনশীলতার একটি গুরুত্বপূর্ণ প্রকাশ।
Published : 27 Jul 2026, 05:36 PM
বাংলাদেশের রিকশাচিত্রের ইতিহাস, বিবর্তন ও সাংস্কৃতিক গুরুত্ব নিয়ে রচিত গবেষণাগ্রন্থ ‘বাংলাদেশের রিকশাচিত্র: নবায়িত ঐতিহ্য’ নিয়ে সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নগরের পূর্ব জিন্দাবাজারের বাতিঘরে এই আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন সুবর্ণযাত্রা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির ফেলো সুমনকুমার দাশ।
এতে সভাপতিত্ব করেন সুবর্ণযাত্রার সংগঠক তন্নী দেব।
আলোচনা সভায় বক্তারা বলেন, রিকশাচিত্র বাংলাদেশের লোকজ সংস্কৃতি ও মানুষের সৃজনশীলতার একটি গুরুত্বপূর্ণ প্রকাশ। এ ধরনের গবেষণা দেশের লোকশিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: সিলেট।