অল্প বয়সে মাতৃত্বের কারণে মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়।
Published : 16 Jul 2026, 11:00 PM
বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক সমস্যা এবং এটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যতের পথে বড় বাধা। আইন অনুযায়ী, মেয়েদের ১৮ বছর এবং ছেলেদের ২১ বছরের আগে বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ, তারপরও বাংলাদেশের বিভিন্ন স্থানে এখনো বাল্যবিয়ের ঘটনা ঘটছে।
বাল্যবিবাহের ফলে অনেক কিশোর কিশোরী পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে। অল্প বয়সে মাতৃত্বের কারণে মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়। পাশাপাশি পারিবারিক, ও সামাজিক সমস্যা তৈরি হয়। বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো এলাকায় বাল্যবিবাহের আয়োজনের খবর জানা গেলে দ্রুত স্থানীয় প্রশাসনকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে।
বাল্যবিবাহ নয় শিক্ষাই হোক প্রতিটি শিশুর অধিকার। কারণ একটি শিক্ষিত নিরাপদ জাতি গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: সিরাজগঞ্জ।