এলাকাটি ঘুরে মৃৎশিল্পীদের মাটি দিয়ে নানান তৈজসপত্র তৈরি করতে দেখতে পাই।
Published : 29 Sep 2026, 02:15 PM
কয়েক মাস আগে নওগাঁর মান্দা উপজেলায় যাওয়া হয় আমার। এই উপজেলায় নারায়নপুর গ্রামের একটি এলাকা পরিচিত পালপাড়া নামে। এই এলাকার বাসিন্দাদের অনেকেই মৃৎশিল্পের সঙ্গে জড়িত।
আধুনিকতার ছোঁয়ায় কদর কমে যাওয়ার পরও এখনো মৃৎশিল্পকে পেশা হিসেবে ধরে রেখেছেন তারা।
এলাকাটি ঘুরে মৃৎশিল্পীদের মাটি দিয়ে নানান তৈজসপত্র তৈরি করতে দেখতে পাই। তাদের অনেকের সঙ্গে দেখাও হয় আমার।
তারা জানান, মাটির তৈজসপত্রের কদর এখন একেবারেই নেই। দিন দিন সেই জায়গা দখল করছে প্লাস্টিক পণ্য। ফলে অনেক মৃৎশিল্পীকে পেশা বদল করতে হচ্ছে।
এরপরেও এই শিল্প এখনো গ্রাম বাংলার ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবেও পরিচিত। এমনকি এই পালপাড়ার মৃৎশিল্পীরাই প্রমাণ করে চলছেন, পুরোনো কলা ও হস্তশিল্প এখনও মানুষের সঙ্গে কতটা সম্পর্কিত।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: রাজশাহী।