রাজশাহীতে হঠাৎ করেই ভয়াল রূপ নেয় পদ্মা নদী। বুধবার রাতে নদীর অববাহিকায় আকস্মিক উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। ১০ থেকে ১৫ ফুট উঁচু ঢেউয়ের ধাক্কায় নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। নৌকা রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন কয়েকজন; ডুবে যায় বেশ কয়েকটি জেলে নৌকা।
Published : 17 Sep 2026, 09:14 PM