একদিন ধরে নিখোঁজ ছিলেন সোহরাব হোসেন।
Published : 17 Sep 2026, 08:33 PM
বরগুনার পাথরঘাটা উপজেলায় বিষখালী নদী থেকে নিখোঁজ এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত সোহরাব হোসেন (৫০) উপজেলার কালমেঘা ইউনিয়নের শাহাদাত নগর এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম জানান।
পুলিশ জানায়, দুপুরে ছাগলের জন্য কেওড়াপাতা সংগ্রহ করতে নদীতে নামেন এক নারী। এ সময় তিনি নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়দের খবর দেন।
পরিবারের বরাতে পুলিশ জানায়, মানসিক ভারসাম্যহীন সোহরাব বুধবার থেকে নিখোঁজ ছিলেন।
ওসি আবদুল আলীম বলেন, মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।