Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

বরিশালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১

বাসটি পিরোজপুরের স্বরূপকাঠি থেকে বরিশাল কেন্দ্রীয় বাসটার্মিনাল নথুল্লাবাদের উদ্দেশে যাচ্ছিল।

বরিশালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 01:41 PM

Updated : 19 Sep 2026, 01:41 PM

বরিশাল-বানারীপাড়া সড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। এতে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সড়কের গড়িয়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এয়ারপোর্ট থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন।

নিহত আব্দুল মালেক (৫৫) বানারীপাড়া উপজেলার বাইশারী হাইস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা।

ওসি রফিকুল বলেন, বাসটি যাত্রী নিয়ে পিরোজপুরের স্বরূপকাঠি থেকে বরিশাল কেন্দ্রীয় বাসটার্মিনাল নথুল্লাবাদের উদ্দেশে যাচ্ছিল। পথে গড়িয়ারপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় যাত্রীদের অনেককে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, পরে খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধার কাজ শুরু করে।

  • বরিশাল বিভাগ
  • বরিশাল জেলা
  • সড়ক দুর্ঘটনা
  • বাস পুকুরে
এ সম্পর্কিত খবর
মানসিক চাপ থেকে ব্রণ: রেহাই পাওয়ার রয়েছে উপায়
মানসিক চাপ থেকে ব্রণ: রেহাই পাওয়ার রয়েছে উপায়
রাঙামাটির কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর লাশ উদ্ধার
রাঙামাটির কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর লাশ উদ্ধার
অপ্রতিম হত্যার বিচার রামিসা হত্যার মতই ‘সংক্ষিপ্ত সময়ে’ করার আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
অপ্রতিম হত্যার বিচার রামিসা হত্যার মতই ‘সংক্ষিপ্ত সময়ে’ করার আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
পটুয়াখালীতে বাস ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪
পটুয়াখালীতে বাস ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24