Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর ফরিদপুরের কুমার নদে নৌকা বাইচ, মানুষের ঢল

নৌকা বাইচকে ঘিরে ভাঙ্গা বাজার ও আশপাশের এলাকায় প্রায় ১৫ দিনব্যাপী গ্রামীণ মেলা বসেছে।

দীর্ঘ বিরতির পর ফরিদপুরের কুমার নদে নৌকা বাইচ, মানুষের ঢল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 12:16 AM

Updated : 19 Sep 2026, 12:16 AM

দীর্ঘ বিরতির পর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কুমার নদে হয়ে গেল নৌকা বাইচ প্রতিযোগিতা। এ আয়োজন দেখতে নদীর দুই পাড়ে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধসহ সব বয়সি মানুষের ঢল নামে।

শুক্রবার বেলা ৩টার পর শুরু হওয়া এ প্রতিযোগিতায় ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে ১৮টি নৌকা অংশ নেয়।

এর আগে নৌকা বাইচের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

এ সময় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মীয়াজি এবং জেলা পরিষদের প্রশাসক আবজাল হোসেন খান পলাশ উপস্থিত ছিলেন।

দীর্ঘ প্রায় ১৫ বছর বন্ধ থাকার পর আয়োজিত এই নৌকা বাইচকে কেন্দ্র করে ফরিদপুর অঞ্চলে উৎসবের আমেজ তৈরি হয় এবং নদীতীরে লাখো মানুষের সমাগম ঘটে।

দুপুরের পর থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ হেঁটে, মোটরসাইকেল, ইজিবাইক ও অটোরিকশায় করে কুমার নদের পাড়ে আসতে থাকেন।

বাইচ শুরুর পর নৌকার ছুটে চলা আর মাঝি-বৈঠিয়ালদের বৈঠার ছন্দে মুখর হয়ে ওঠে নদীর দুই পাড়। নৌকা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে উল্লাস দেখা যায়। অনেককে মোবাইল ফোনে বাইচের ভিডিও করতেও দেখা যায়।

নৌকা বাইচকে ঘিরে ভাঙ্গা বাজার ও আশপাশের এলাকায় প্রায় ১৫ দিনব্যাপী গ্রামীণ মেলাও বসেছে। সেখানে বিভিন্ন পণ্যের দোকানের পাশাপাশি রয়েছে বিনোদনের নানা আয়োজন।

স্থানীয়রা জানান, বিভিন্ন কারণে বিশ্বকর্মা পূজা উপলক্ষে কুমার নদে নৌকা বাইচ বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর আবার আয়োজন হওয়ায় স্থানীয়দের মধ্যে উৎসাহ দেখা গেছে।

দর্শনার্থীদের নিরাপত্তায় পুলিশ, র‍্যাব ও আনসারের পাশাপাশি ফায়ার সার্ভিস, মেডিকেল টিম ও ডুবুরি দল নিয়োজিত ছিল। ভাঙ্গা পৌরসভার সামনে দুটি বড় ডিজিটাল স্ক্রিনে বাইচ সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়।

এক দর্শনার্থী বলেন, দীর্ঘদিন পর নৌকা বাইচ হওয়ায় তারা আনন্দিত। পরিবার নিয়ে বাইচ দেখতে এসেছেন। প্রতিবছর এ আয়োজন চালু রাখার দাবি জানান তিনি।

বাইচ শেষে অংশ নেওয়া ১৮ নৌকাকেই আয়োজক কমিটির পক্ষ থেকে উপহার দেওয়া হয়।

সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, নৌকা বাইচ ভাঙ্গাবাসীর উৎসব। রাজনৈতিক বিরোধের কারণে আগের সময়ে এ আয়োজন বন্ধ হয়েছিল বলে দাবি করেন তিনি।

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, শত বছরের এই ঐতিহ্য আবার ফিরেছে। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজন চালু রাখা প্রয়োজন।

  • ফরিদপুর জেলা
  • নৌকা বাইচ
  • ঢাকা বিভাগ
এ সম্পর্কিত খবর
ফরিদপুরে কুমার নদে ৯ বছর পর নৌকা বাইচ, উচ্ছ্বাস
ফরিদপুরে কুমার নদে ৯ বছর পর নৌকা বাইচ, উচ্ছ্বাস
গোপালগঞ্জে নৌকা বাইচ দেখতে নদী পাড়ে মানুষের ঢল
গোপালগঞ্জে নৌকা বাইচ দেখতে নদী পাড়ে মানুষের ঢল
রাজশাহীতে রাতে উত্তাল পদ্মার ঢেউয়ে ডুবেছে নৌকা
রাজশাহীতে রাতে উত্তাল পদ্মার ঢেউয়ে ডুবেছে নৌকা
পদ্মাপাড়ে মানুষের ঢল, শেষ হল তিন দিনের নৌকা বাইচ
পদ্মাপাড়ে মানুষের ঢল, শেষ হল তিন দিনের নৌকা বাইচ

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24