প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইয়ের জন্য কিশোরটিকে শ্বাসরোধে হত্যা করে ডোবায় ফেলে রাখা হয়েছে।
Published : 16 Sep 2026, 05:16 PM
বগুড়ার সোনাতলা উপজেলায় সড়কের পাশের একটি ডোবা থেকে এক কিশোর ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার ভেলুরপাড়া-কলেজ স্টেশন সড়কের লোহাগাড়া নয়াপাড়া এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সোনাতলা থানার ওসি কবির হোসেন জানান।
নিহত আব্দুর রহমান (১৫) পার্শ্ববর্তী গাবতলী উপজেলার গোয়ালপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইয়ের জন্য কিশোরটিকে শ্বাসরোধে হত্যা করে ডোবায় ফেলে রাখা হয়েছে। তার ইজিবাইকটির এখনো কোনো সন্ধান মেলেনি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও ইজিবাইকটি উদ্ধারে অভিযান চলছে।