Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
ক্যাম্পাস

চাঁনখানপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

অনিক চন্দ্র পাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

চাঁনখানপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 10:15 AM

Updated : 16 Sep 2026, 10:15 AM

ঢাকার চাঁনখানপুল এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন তার সহপাঠীরা।

অনিক চন্দ্র পাল নামের ওই তরুণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুরে। তার পরিবার সিলেটের শিবগঞ্জ এলাকার একটি ভাড়া বাসায় থাকে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চাঁনখারপুল এলাকার পি কে গাঙ্গুলি লেইনের একটি ভবনের চার তলার একটি মেস থেকে অনিকের মরদেহ উদ্ধার করার কথা জানান ত্রিমাত্রিক ও নকশা বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর সুবাস পাল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘরে ফ্যান ঝোলানোর রডের সঙ্গে কাপড় পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় অনিককে। সহপাঠীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

“ঘটনা শোনার পরপরই আমি মেডিকেলে যাই। তার পরিবারকে জানালো হলে তারা ঢাকার পথে রওয়ানা দেন। প্রাথমিকভাবে পুলিশ আত্মহত্যা হিসেবেই ধারণা করছে। সকল প্রক্রিয়া সেরে মৃতদেহ সৎকারের জন্য গ্রামের বাড়িতে পাঠানো হবে।”

ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে শিক্ষার্থী পায়েল দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনিক চুপচাপ স্বভাবের ছিল। প্রায় সময়ই কানে হেডফোন লাগিয়ে দীর্ঘ সময় নিজের মত রুমের মধ্যে থাকত। মেসমেটরা দুপুরে নক করে ওর সাড়া না পেয়ে সেটি স্বাভাবিক বলেই ধরে নিয়েছিল। আর ওর রুমমেটও বাসায় ছিল না, সে ভারতে গেছে।”

রাতে অনিককে ফোনে না পেয়ে তার বান্ধবী মেসমেটদের জানায়। তখন দীর্ঘক্ষণ দরজায় নক করেও সাড়া না পাওয়ায় তাদের সন্দেহ হয়। পরে জানালা ভেঙে ঘরের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

বংশাল থানার ওসি আশিক ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে আমাদের ধারণা, এটা আত্মহত্যার ঘটনা। তার পরিবারের সদস্যরা আসছেন। তারা আসার পর মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • ঝুলন্ত লাশ
  • চাঁনখানপুল
  • অনিক চন্দ্র পাল
এ সম্পর্কিত খবর
‘জীবনের শেষ পেইন্টিং এটা, পারলে যত্ন করে রেখে দিও’
‘জীবনের শেষ পেইন্টিং এটা, পারলে যত্ন করে রেখে দিও’
হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
শিল্পে গ্যাস বাড়ার তথ্য উদ্যোক্তাদের, দ্রুত স্বাভাবিক হওয়ার প্রত্যাশা
শিল্পে গ্যাস বাড়ার তথ্য উদ্যোক্তাদের, দ্রুত স্বাভাবিক হওয়ার প্রত্যাশা
বগুড়ায় ডোবা থেকে কিশোর ইজিবাইক চালকের লাশ উদ্ধার
বগুড়ায় ডোবা থেকে কিশোর ইজিবাইক চালকের লাশ উদ্ধার

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24