আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
Published : 18 Sep 2026, 11:14 PM
রাজধানীর কাফরুল থানার সামনে একটি বাসে আগুন লেগেছে।
শুক্রবার রাত সোয়া ১০টার দিকে বাসটিতে আগুন লাগার খবর পাওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. শাহজাহান ইসলাম বলেন, খবর পাওয়ার আট মিনিটের মধ্যে তাদের ইউনিট সেখানে পৌঁছায়। রাত ১০টা ৩৩ মিনিটে আগুন নিভিয়ে ফেলা হয়।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এ কর্মকর্তা।