Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
বাংলাদেশ

এবার কমলাপুর রেলস্টেশনে হাতবোমা বিস্ফোরণ

এর আগে যাত্রাবাড়ী থানার বিপরীতে বিস্ফোরণের ঘটনা ঘটে; গাড়িতে আগুন দেওয়া হয় মিরপুর ও বাড্ডা এলাকায় এবং ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে।

এবার কমলাপুর রেলস্টেশনে হাতবোমা বিস্ফোরণ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 11:44 PM

Updated : 20 Sep 2026, 12:06 AM

এর আগে যাত্রাবাড়ী থানার বিপরীতে বিস্ফোরণের ঘটনা ঘটে; গাড়িতে আগুন দেওয়া হয় মিরপুর ও বাড্ডা এলাকায় এবং ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজধানীর বেশ কয়েকটি স্থানে আগুন ও হাতবোমা বিস্ফোরণের কয়েক ঘণ্টার মধ্যে এবার কমলাপুর রেলওয়ে স্টেশনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার রাত সাড়ে ১০ টার দিকে এ বিস্ফোরণের ঘটনার তথ্য দিয়েছেন রেলওয়ে ঢাকার জেলা পুলিশ সুপার নিকুলিং চাকমা।

তিনি বলেন, “কমলাপুর রেলস্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

এ ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের পাশে পরপর দুটি হাতবোমার বিস্ফোরণ হয়েছে।

পুলিশ কর্মকর্তা নিকুলিং বলেন, সিসিটিভি ভিডিও দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।

“কারা এটি করেছে আমরা বের করার চেষ্টা করছি, আমরা কাজ করছি।”

এদিকে এমন ঘটনার পর রেলওয়ে স্টেশনকেন্দ্রীক নিরাপত্তা আরও জোরদার করার কথা বলেন তিনি।

তার ভাষ্য, “আমরা টহলসহ অন্যান্য তৎপরতা বাড়িয়েছি। এমন ঘটনা এড়াতে এবং যাত্রী সাধারণের নিরাপত্তায় সতর্ক রয়েছি।”

এর আগে যাত্রাবাড়ী থানার বিপরীতে বিস্ফোরণের ঘটনা ঘটে; গাড়িতে আগুন দেওয়া হয় মিরপুর ও বাড্ডা এলাকায় এবং ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে।

সন্ধ্যা সোয়া ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মিরপুরে দুটি এবং বাড্ডায় একটি স্টাফ বাসে এবং কেরানীগঞ্জ থানার সামনে একটি পিকআপে আগুনের ঘটনা ঘটে।

এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য দিতে পারেনি পুলিশ।

  • কমলাপুর রেলস্টেশন
  • রেলস্টেশন
  • বিস্ফোরণ
  • ককটেল
  • হাতবোমা বিস্ফোরণ
এ সম্পর্কিত খবর
মানিকগঞ্জ শহরে হাতবোমার বিস্ফোরণ, আতঙ্ক
মানিকগঞ্জ শহরে হাতবোমার বিস্ফোরণ, আতঙ্ক
রাজধানীর সাত জায়গায় বোমাবাজি, বাসে আগুন
রাজধানীর সাত জায়গায় বোমাবাজি, বাসে আগুন
মগবাজার-বাবুবাজার ও রামপুরায় এবার হাতবোমা বিস্ফোরণ
মগবাজার-বাবুবাজার ও রামপুরায় এবার হাতবোমা বিস্ফোরণ
যাত্রাবাড়ী থানার সামনে, মহাখালী ও আগারগাঁওয়ে হাতবোমা বিস্ফোরণ
যাত্রাবাড়ী থানার সামনে, মহাখালী ও আগারগাঁওয়ে হাতবোমা বিস্ফোরণ

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24