Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তের ওপাশে মিলল নিখোঁজ বাংলাদেশি কিশোরের লাশ

লাশ ময়নাতদন্তের জন্য ভারতে নেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তের ওপাশে মিলল নিখোঁজ বাংলাদেশি কিশোরের লাশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Sep 2026, 05:14 PM

Updated : 20 Sep 2026, 05:14 PM

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সীমান্তের ভারতীয় অংশ থেকে নিখোঁজ এক কিশোরের লাশ পাওয়া গেছে।

শনিবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে লংকামোড়া এলাকায় লাশটি পাওয়া যায় বলে জানান বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

নিহত মো. শাকিল (১৪) আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে।

বিজিবি জানায়, শাকিল শুক্রবার থেকে নিখোঁজ ছিল। শনিবার রাতে সীমান্তের ভারতীয় অংশে তার লাশ পাওয়ার খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে যান। পরে তারা লাশটি শাকিলের বলে শনাক্ত করেন।

বিজিবি কর্মকর্তা জাব্বার আহমেদ বলেন, লাশটি ভারতীয় অংশে থাকায় বিজিবি, বিএসএফ ও দুই দেশের পুলিশের আলোচনার পর ময়নাতদন্তের জন্য তা ভারতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে শাকিল কীভাবে সীমান্তের ওই এলাকায় গেল এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

  • চট্টগ্রাম বিভাগ
  • ব্রাহ্মণবাড়িয়া জেলা
  • বিজিবি
  • লাশ উদ্ধার
এ সম্পর্কিত খবর
কুমিল্লায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ মিলল লালমাই পাহাড়ে
কুমিল্লায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ মিলল লালমাই পাহাড়ে
কোটালীপাড়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
কোটালীপাড়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
বরগুনায় নদী থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
বরগুনায় নদী থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
‘জীবনের শেষ পেইন্টিং এটা, পারলে যত্ন করে রেখে দিও’
‘জীবনের শেষ পেইন্টিং এটা, পারলে যত্ন করে রেখে দিও’

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24