Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

সরকারের ব্যর্থতার কথা মানুষের কাছে পৌঁছে দিতে চাই: গোলাম পরওয়ার

‘১১ দলীয় ঐক্যের’ উদ্যোগে রংপুর অভিমুখী লং মার্চ চলাকালে গাজীপুরের ভোগড়া বাইপাসের টাঙ্গাইল রোডে পথসভা অনুষ্ঠিত হয়।

সরকারের ব্যর্থতার কথা মানুষের কাছে পৌঁছে দিতে চাই: গোলাম পরওয়ার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 01:02 PM

Updated : 19 Sep 2026, 01:02 PM

জনদুর্ভোগ দূর করতে সরকার ব্যর্থ হয়েছে দাবি করে সেই ব্যর্থতার কথা কোটি মানুষের কাছে পৌঁছে দিতে চান জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেছেন, “সরকার জনদুর্ভোগ দূর করতে না পেরে ব্যর্থ হয়েছে, এই লংমার্চে আমরা সেই বিশ্বাসঘাতকতার কথা, ব্যর্থতার কথা কোটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। ”

জামায়াত নেতৃত্বাধীন জোট ‘১১ দলীয় ঐক্যের’ উদ্যোগে রংপুর অভিমুখী লং মার্চ চলাকালে শনিবার সকাল সাড়ে ৯টায় গাজীপুরের ভোগড়া বাইপাসের টাঙ্গাইল রোডে পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, উত্তরবঙ্গের বাঁচা-মরার সমস্যা তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নে সরকারের দ্বিধা-দ্বন্দ্ব করছে।

সরকারের এই বিলম্বের তীব্র নিন্দা করে তিস্তা পাড়ের মানুষের মুক্তির জন্য অবিলম্বে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের দাবিতে লংমার্চ সফল করার আহ্বান জানান তিনি।

পথসভায় জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেন, “আজকে আট দফা দাবিতে আমরা রাস্তায় নেমেছি, জনগণের জন্য জনগণের প্রয়োজনে আট দফা যে কোনো সময় একদফায় পরিণত হতে পারে। আমরা দাবি আদায় করে ঘরে ফিরবো ইনশাল্লাহ।”

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেন, সরকারের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই; তারা দেশের জনগণের সমস্যার সমাধান চান। তিনি মানবতার শাসন, সুশাসন, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, গণভোটের রায় কার্যকর করা ছাড়া বর্তমান সরকারের সামনে কোনো বিকল্প নেই।

এ পথসভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন ও সঞ্চালনা করেন নগর জামায়াতের সেক্রেটারি আ স ম ফারুক। আরো বক্তব্য দেন, জামায়াতের কেন্দ্রীয় নেতা অধ্যাপক মুজিবুর রহমান, নুরুল ইসলাম বুলবুল, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গাজীপুর জেলা জামায়াত আমির জাহাঙ্গীর আলম, মহানগর জামায়াতের নায়েবে আমির খায়রুল হাসান, মো. হোসেন আলী, জামায়াত নেতা সাবেক সচিব শাহ আলম বকসী, হাফিজুর রহমান, জেলা জামাতের সেক্রেটারি সফিউদ্দিন, জামায়াত নেতা অধ্যাপক মোস্তাফিজুর রহমান খান, আজহারুল হক মোল্লা, এনসিপি নেতা আবু নাসের খান।

পরে নির্ধারিত পথসভায় বক্তব্য দেয়া শেষে সকাল ১০টায় টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে লংমার্চের গাড়িবহর।

আরও পড়ুন

দাবি এক দফায় পরিণত হলে পরিস্থিতি ‘খুবই ভয়াবহ’ হবে: জামায়াত আমির

  • গাজীপুর জেলা
  • জামায়াতে ইসলামী
  • লংমার্চ
  • ঢাকা বিভাগ
  • গোলাম পরওয়ার
এ সম্পর্কিত খবর
বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদ মন্ত্রী
বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদ মন্ত্রী
উপকূলবাসীর চিকিৎসায় হচ্ছে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’
উপকূলবাসীর চিকিৎসায় হচ্ছে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’
সিগারেট না দেওয়ায় স্কটল্যান্ডে বাংলাদেশির ওপর ‘বর্ণবাদী’ হামলা
সিগারেট না দেওয়ায় স্কটল্যান্ডে বাংলাদেশির ওপর ‘বর্ণবাদী’ হামলা
মানসিক চাপ কমাতে ডার্ক চকলেটের ভূমিকা
মানসিক চাপ কমাতে ডার্ক চকলেটের ভূমিকা

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24