Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
লাইফস্টাইল

মানসিক চাপ কমাতে ডার্ক চকলেটের ভূমিকা

‘ডার্ক’ মানে অন্ধকার দিক থেকেও মিলবে আলোর দিশা।

মানসিক চাপ কমাতে ডার্ক চকলেটের ভূমিকা

লাইফস্টাইল ডেস্ক

Published : 17 Sep 2026, 08:33 PM

Updated : 17 Sep 2026, 09:03 PM

কর্মব্যস্ত জীবন, অনিদ্রা ও পারিবারিক নানান কারণে মানসিক চাপ বা ‘স্ট্রেস’ নিত্যদিনের সঙ্গী। তবে এই মানসিক ক্লান্তি দূর করতে একটি সুস্বাদু উপাদান দারুণ কার্যকর ভূমিকা পালন করতে পারে, সেটা হল ডার্ক চকোলেট।

আন্তর্জাতিক পুষ্টিবিজ্ঞানী ও গবেষকদের মতে, চকলেটের উচ্চ কোকোয়া উপাদান শরীরে বিশেষ কিছু জৈব-রাসায়নিক পরিবর্তন ঘটায়, যা দ্রুত মন ভালো করতে এবং দুশ্চিন্তা কমাতে সাহায্য করে।

যুক্তরাষ্ট্রের কেমিক্যাল সোসাইটির বিজ্ঞান সাময়িকী ‘জার্নাল অব প্রোটিওম রিসার্চ’-এ প্রকাশিত একটি ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, প্রতিদিন নির্দিষ্ট পরিমাপে ডার্ক চকলেট খাওয়া হলে, মানবদেহে কর্টিসল এবং ক্যাটেকোলামিনের মতো স্ট্র্রেস বা চাপের হরমোনের নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে।

সুইজারল্যান্ডের নেসলে রিসার্চ সেন্টারের প্রধান বিজ্ঞানী ড. সুনীল কোছার এই গবেষণার প্রেক্ষিতে কগন্যাসিটি ডটকো ডটইউকে’তে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “টানা দুই সপ্তাহ প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ ডার্ক চকলেট গ্রহণে উচ্চ মাত্রার মানসিক চাপে থাকা ব্যক্তিদের বিপাকীয় প্রক্রিয়া ও অন্ত্রের কার্যকলাপে ইতিবাচক পরিবর্তন আসে, যা সরাসরি মানসিক চাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।”

যুক্তরাষ্ট্রে ‘ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেল্থ (এনআইএইচ)-এর পুষ্টিবিজ্ঞানীদের মতে, ডার্ক চকলেটে থাকা উচ্চমাত্রার ফ্ল্যাভোনয়েড এবং পলিফেনল উপাদান মস্তিষ্কে রক্তপ্রবাহ সচল রাখে এবং প্রদাহ দূর করে। পাশাপাশি এতে উপস্থিত 'ট্রিপটোফ্যান' নামক অ্যামিনো অ্যাসিড মস্তিষ্কে সুখের অনুভূতি জাগানো নিউরোট্রান্সমিটার 'সেরোটোনিন' হরমোনের উৎপাদন বাড়িয়ে দেয়। ফলে মন চাঙা হয় এবং দুশ্চিন্তার নেতিবাচক প্রভাব হ্রাস পায়।

এছাড়া, পাবমেড সেন্ট্রাল (পিএমসি)’তে প্রকাশিত অপর একটি গবেষণায় দেখা গেছে, ডার্ক চকোলেট গ্রহণের পর ২৪ ঘণ্টার লালা গ্রন্থির গ্লুকোকর্টিকয়েড (যেমন কর্টিসল) মাত্রায় বড় ধরনের হ্রাস লক্ষ্য করা গেছে, যা এর উদ্বেগ কমানোর প্রত্যক্ষ বৈজ্ঞানিক প্রমাণ।

তবে যুক্তরাজ্যের ক্লিনিক্যালএডুকেশন ডটঅর্গ-এর চিকিৎসকদের মতে, যত্রতত্র চকলেট খেলে সুফল মিলবে না।

মানসিক চাপ দূর করতে কেবল সেই চকলেটই কার্যকর, যাতে কোকোয়ার পরিমাণ ন্যূনতম ৭০ শতাংশ বা এর বেশি।

প্রতিদিন ২৫ থেকে ৪০ গ্রামের মতো (প্রায় এক থেকে দেড় আউন্স) ডার্ক চকলেট খাওয়া শরীরের মেটাবলিজম ঠিক রাখতে এবং মানসিক ক্লান্তি দূর করতে যথেষ্ট।

অতিরিক্ত চিনিযুক্ত মিল্ক বা সাদা চকলেট খেলে রক্তে শর্করার তারতম্য ঘটে উল্টো শক্তির ঘাটতি হতে পারে। তাই সুস্থ জীবনধারা ও সঠিক খাদ্যাভ্যাসের অংশ হিসেবেই ডার্ক চকলেটকে খাদ্যতালিকায় যুক্ত করা যেতে পারে।

আরও পড়ুন

ভাত খেলে কি পেটের মেদ বাড়ে?

প্রক্রিয়াজাত খাবার যেভাবে স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে

জৈবিক ঘড়ি মেনে ডায়েটে কমবে ওজন সহজে

  • লাইফস্টাইল
  • লাইফস্টাইল খাদ্য পুষ্টি
এ সম্পর্কিত খবর
মনে কেন জাগে ঘনিষ্ঠ হওয়ার ভয়?
মনে কেন জাগে ঘনিষ্ঠ হওয়ার ভয়?
বিপিএলে দুর্নীতির অভিযোগে বরখাস্ত ফ্র্যাঞ্চাইজির কর্ণধার ও ম্যানেজার
বিপিএলে দুর্নীতির অভিযোগে বরখাস্ত ফ্র্যাঞ্চাইজির কর্ণধার ও ম্যানেজার
শুধু আইন করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সম্ভব নয়: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
শুধু আইন করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সম্ভব নয়: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
নরসিংদীর শিল্পে বাড়ছে গ্যাসের চাপ, দুদিনের মধ্যে স্বাভাবিকের আশা
নরসিংদীর শিল্পে বাড়ছে গ্যাসের চাপ, দুদিনের মধ্যে স্বাভাবিকের আশা

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24