Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্যখাত নিজেই রুগ্ন ছিল: খায়রুল কবির খোকন

নরসিংদী সদর হাসপাতালের কনফারেন্স রুমে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্যখাত নিজেই রুগ্ন ছিল: খায়রুল কবির খোকন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 11:04 PM

Updated : 16 Sep 2026, 11:04 PM

ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্যখাত নিজেই রুগ্ন ছিল এবং মেডিকেল যন্ত্রাংশ ক্রয়ের নামে ব্যাপক লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন।

বুধবার বিকালে নরসিংদী সদর হাসপাতালের কনফারেন্স রুমে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

খাইরুল কবির খোকন বলেন, “কমিশন ও দুর্নীতির জন্য নানা যন্ত্রাংশ আমদানি করে হাসপাতালের গুদামে ফেলে রাখা হয়েছিল। জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করার কারণে অনেক যোগ্য চিকিৎসককে পদায়ন দেওয়া হয়নি, অনেককে করা হয়েছে ওএসডি। লুটপাট ও দলীয়করণই ছিল বিগত সরকারের মূল উদ্দেশ্য।”

তিনি বলেন, “জনগণের ভোটে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চিত করতে চান যে দেশের একটি মানুষও যেন বিনা চিকিৎসায় মারা না যায়। স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি নানা কার্যকর পদক্ষেপ নিয়েছেন।”

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নরসিংদী জেলা শাখার সভাপতি এম এস এস হাসান আল জামীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূরুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. বুলবুল কবীর, জেলা ড্যাবের সহসভাপতি এ কিউ এম মোবিন, আবদুল্লাহ আল মাসুদ।

  • নরসিংদী জেলা
  • বিএনপি
  • রাজনীতি
  • ঢাকা বিভাগ
  • খায়রুল কবির খোকন
  • স্বাস্থ্য খাত
এ সম্পর্কিত খবর
ময়মনসিংহ মেডিকেলে আগুন: হতাহত নিয়ে প্রশ্ন, কর্মকর্তাদের অপসারণ দাবি
ময়মনসিংহ মেডিকেলে আগুন: হতাহত নিয়ে প্রশ্ন, কর্মকর্তাদের অপসারণ দাবি
পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
ময়মনসিংহ মেডিকেলে আগুন: আগেরটি বাতিল করে নতুন তদন্ত কমিটি
ময়মনসিংহ মেডিকেলে আগুন: আগেরটি বাতিল করে নতুন তদন্ত কমিটি
জিন্নাহপ্রীতি-২: বিতর্কিত সেই ভাষণ ও ভাষা আন্দোলনের বীজবপন
জিন্নাহপ্রীতি-২: বিতর্কিত সেই ভাষণ ও ভাষা আন্দোলনের বীজবপন

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24