Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

ময়মনসিংহ মেডিকেলে আগুন: হতাহত নিয়ে প্রশ্ন, কর্মকর্তাদের অপসারণ দাবি

প্রশাসনের গঠিত তদন্ত কমিটি বাতিল করে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে ময়মনসিংহ মঞ্চ।

ময়মনসিংহ মেডিকেলে আগুন: হতাহত নিয়ে প্রশ্ন, কর্মকর্তাদের অপসারণ দাবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Sep 2026, 06:34 PM

Updated : 17 Sep 2026, 06:34 PM

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ও আহতের সংখ্যা নিয়ে প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যকে ‘মিথ্যাচার’ আখ্যা দিয়ে বিভাগীয় কমিশনার, হাসপাতালের পরিচালক ও উপপরিচালকসহ কর্মকর্তাদের অপসারণ দাবি করেছে নাগরিক সংগঠন ময়মনসিংহ মঞ্চ।

একই সঙ্গে প্রশাসনের তদন্ত কমিটি বাতিল করে বিচার বিভাগীয় তদন্ত, নিহতদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ এবং আহতদের বিনা মূল্যে বিশেষায়িত চিকিৎসার দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি করা হয়G

ময়মনসিংহ মঞ্চের সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ বলেন, “সত্যকে ধামাচাপা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। এই নৈতিক স্খলনের দায়ে বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ময়মনসিংহ থেকে অপসারণ করতে হবে।”

ইমতিয়াজ বলেন, “আমরা কোনো প্রশাসনিক তদন্ত কমিটি মানি না। উচ্চক্ষমতাসম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। অগ্নিকাণ্ডে কতজন নিহত ও আহত হয়েছেন, তার সঠিক তথ্য জনগণের সামনে প্রকাশ করতে হবে।”

অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের সিঁড়ি বন্ধ থাকার অভিযোগও করেন ইমতিয়াজ।

তার ভাষ্য, সেদিন একটি সিঁড়ি খোলা থাকলেও বাকি চারটি তালাবদ্ধ ছিল। আগুন লাগার পর রোগী ও স্বজনরা নিচে নামতে শুরু করলে একটি সিঁড়ি দিয়ে এত মানুষ কীভাবে নামবে- সে প্রশ্ন তোলেন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় ১১ নম্বর লিফটে আগুন লাগে। মুহূর্তে ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগী, স্বজন, চিকিৎসক ও কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

বিভিন্ন তলা থেকে অনেকে নিচে নামতে শুরু করলে সিঁড়িতে হুড়োহুড়ি হয়। এ সময় পদদলিত হয়ে হতাহতের খবর আসে। পরে মৃত্যুর সংখ্যা নিয়ে পুলিশ, প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের ভিন্ন বক্তব্যে ঘটনাটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।

  • ময়মনসিংহ বিভাগ
  • ময়মনসিংহ জেলা
  • আগুন
  • ময়মনসিংহ মেডিকেল
এ সম্পর্কিত খবর
আগুনে ১৪ নবজাতকের মৃত্যু: পাকিস্তানের সেই হাসপাতাল যেন ছিল ‘মরণফাঁদ’
আগুনে ১৪ নবজাতকের মৃত্যু: পাকিস্তানের সেই হাসপাতাল যেন ছিল ‘মরণফাঁদ’
ময়মনসিংহ মেডিকেলে আগুন: কর্মকর্তাদের অপসারণ-বিচার বিভাগীয় তদন্তের দাবি
ময়মনসিংহ মেডিকেলে আগুন: কর্মকর্তাদের অপসারণ-বিচার বিভাগীয় তদন্তের দাবি
ময়মনসিংহ মেডিকেলে আগুন: আগেরটি বাতিল করে নতুন তদন্ত কমিটি
ময়মনসিংহ মেডিকেলে আগুন: আগেরটি বাতিল করে নতুন তদন্ত কমিটি
ময়মনসিংহ মেডিকেলে ‘আগুন আতঙ্কে’ দুজনের মৃত্যুর কথা বললেন এমপি
ময়মনসিংহ মেডিকেলে ‘আগুন আতঙ্কে’ দুজনের মৃত্যুর কথা বললেন এমপি

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24