Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
অন্য চোখে

শতবর্ষের পুরোনো তারা মসজিদ

নীল তারার নকশার প্রাধান্য থেকেই এটি তারা মসজিদ নামে পরিচিতি পায়।

শতবর্ষের পুরোনো তারা মসজিদ

সাফওয়ান আহমেদ

Published : 29 Nov 2026, 04:30 PM

Updated : 29 Nov 2026, 02:45 PM

পুরান ঢাকার আরমানিটোলার আবুল খয়রাত রোডে রয়েছে তারা মসজিদ। সাদা গম্বুজের ওপর নীল তারার নকশা আর দেয়ালে নানা কারুকাজ মসজিদটিকে দিয়েছে আলাদা পরিচিতি।

নীল তারার নকশার প্রাধান্য থেকেই এটি তারা মসজিদ নামে পরিচিতি পায়।

বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী, মসজিদটির নির্মাতা ঢাকার জ‌মিদার মির্জা গোলাম পীর। তিনি ১৮৬০ সা‌লে মারা যান। ওই শত‌কের শুরুতেই তি‌নি মস‌জিদ‌টি নির্মাণ করেছিলেন ব‌লে ধারণা করা হয়।

শুরুতে মসজিদটি পরিচিত ছিল মির্জা সাহেবের মসজিদ নামে। তখন এর দৈর্ঘ্য ছিল ৩৩ ফুট, প্রস্থ ১২ ফুট। সে সময় মসজিদটি ছিল বেশ সাদামাটা।

১৯২৬ সালে স্থানীয় ব্যবসায়ী আলী জান ব্যাপারী মসজিদটির সংস্কার করেন। এ সময় পূর্ব দিকে একটি বারান্দা যুক্ত করা হয়। মসজিদের মেঝে মোজাইক করা হয়। চিনিটিকরি কৌশলের এই মোজাইকে ব্যবহার করা হয় জাপানি রঙিন চিনামাটির টুকরা এবং রঙিন কাচের টুকরা।

স্থানীয়রা জানান, দূর-দূরান্ত থেকেও অনেকে মসজিদটি দেখতে আসেন।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।
এ সম্পর্কিত খবর
গৃহকর্মী শিশুদের দুর্ভোগের শেষ নেই
গৃহকর্মী শিশুদের দুর্ভোগের শেষ নেই
শকুন কেন রক্ষা করতে হবে
শকুন কেন রক্ষা করতে হবে
দৃষ্টিনন্দন চিত্রা হরিণ
দৃষ্টিনন্দন চিত্রা হরিণ
বুড়িগঙ্গার তীরে দেড়শ বছরের পুরোনো লালকুঠি
বুড়িগঙ্গার তীরে দেড়শ বছরের পুরোনো লালকুঠি

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24