স্থানীয় বেশ কয়েকজন অভিযোগ করেন, মানুষের অসচেতনতায় পুকুরের পানি দূষিত হয়ে যাচ্ছে।
Published : 14 Jun 2023, 07:14 PM
বাগেরহাটের বেশিরভাগ জলাশয়েই লবণাক্ত পানি, তাই জেলা শহরের প্রাণকেন্দ্র শালতলায় বড় একটি মিঠা পানির পুকুর অনেকেরই নিত্যদিনের সঙ্গী।
মিঠাপুকুর নামের এই এই পুকুরের পানি দিয়ে রান্না, কাপড় ধোয়া আর গোসল ছাড়াও এখান থেকে পানি নিয়ে নানা কাজে ব্যবহার করে স্থানীয়রা।
পুকুরকে ঘিরে গড়ে উঠেছে নার্সারি। যেখানে নানা প্রজাতির ফল ও ফুলের গাছ বিক্রি করা হয়। এই পুকুরে অনেক শিশু সাঁতারও শিখতে আসে।
স্থানীয় বেশ কয়েকজন অভিযোগ করেন, মানুষের অসচেতনতায় পুকুরের পানি দূষিত হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত পুকুরে ফেলা হচ্ছে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেটসহ নানা আবর্জনা।
স্বেচ্ছাসেবী শিশুরা মাঝে মাঝে পুকুরের আবর্জনা পরিষ্কার করলেও কিছুদিনের মধ্যে আবার আবর্জনায় পরিপূর্ণ হয়ে যায়। তাই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: বাগেরহাট।