শুক্রবার ইউনিসেফ ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় স্থানীয় একটি সংগঠন এই আয়োজন করে।
Published : 08 Nov 2026, 07:20 PM
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে বরগুনা সদরের মাইঠা গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ইউনিসেফ ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় স্থানীয় একটি সংগঠন এই আয়োজন করে।
বৈঠকে ডেঙ্গু জ্বরের লক্ষণ, সংক্রমণের কারণ, এইডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও পারিবারিক সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।
পাশাপাশি সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, ডেঙ্গু প্রতিরোধে তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: বরগুনা।