Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
খবরাখবর

শ্মশানে মোমবাতি জ্বেলে প্রিয়জনদের স্মরণ

ধূপ-আগরের সুগন্ধ, উলুধ্বনি ও কাঁসর ঘণ্টার শব্দে সেখানে তৈরি হয় এক অপার্থিব পরিবেশ।

শ্মশানে মোমবাতি জ্বেলে প্রিয়জনদের স্মরণ

ইল্লিন জান্নাত

Published : 07 Nov 2026, 10:57 PM

Updated : 07 Nov 2026, 10:57 PM

বরগুনায় নানা আয়োজনের মধ্য দিয়ে শ্মশান দীপাবলি উৎসব উদযাপন করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় জেলা শহরের শ্মশানে এ উপলক্ষে মোমবাতি ও প্রদীপ জ্বালানো, সংগীত, প্রার্থনা এবং প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।

সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মোমবাতি ও প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে শ্মশান প্রাঙ্গণ। ধূপ-আগরের সুগন্ধ, উলুধ্বনি ও কাঁসর ঘণ্টার শব্দে সেখানে তৈরি হয় এক অপার্থিব পরিবেশ। 

প্রয়াত স্বজনদের স্মরণে সমাধিতে মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জানান স্বজনেরা। তাদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন তারা।

উৎসবে যোগ দিতে দূরদূরান্ত থেকেও অনেকে আসেন। তাদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে স্মৃতিসৌধ সড়কসংলগ্ন শ্মশান এলাকা। উৎসব ঘিরে সেখানে বিভিন্ন দোকানপাটও বসে।

জানা যায়, প্রিয়জনদের স্মরণে অনেকেই গভীর রাত পর্যন্ত শ্মশানে অবস্থান করেন।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: বরগুনা।
এ সম্পর্কিত খবর
নরসিংদীতে শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
নরসিংদীতে শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
নজরুল বর্ষ উপলক্ষে সিলেটে কুইজ প্রতিযোগিতা
নজরুল বর্ষ উপলক্ষে সিলেটে কুইজ প্রতিযোগিতা
রেলস্টেশনেই কাটে ফাহিমের শৈশব
রেলস্টেশনেই কাটে ফাহিমের শৈশব
'দুর্যোগের পর অনেক কন্যাশিশুর বিয়ে হয়ে যায়'
'দুর্যোগের পর অনেক কন্যাশিশুর বিয়ে হয়ে যায়'

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24