দ্বিতীয় পর্যায়ে তাদের মধ্য থেকে ১০ জনকে ফলো-আপ প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়।
Published : 21 Sep 2026, 06:30 PM
টাঙ্গাইলে শিশু সাংবাদিকতা বিষয়ক ফলো-আপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট- হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই আয়োজন করে।
শনিবার টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাকক্ষে কর্মশালার উদ্বোধন করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ।
এ সময় বেশ কয়েকজন স্থানীয় গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন।
দিনব্যাপী এ কর্মশালায় মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ দেন হ্যালোর সহ-সম্পাদক সাদিক ইভান।
এর আগে চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত দুই দিনব্যাপী কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী অংশ নেয়। দ্বিতীয় পর্যায়ে তাদের মধ্য থেকে ১০ জনকে ফলো-আপ প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: টাঙ্গাইল।