সে আরও জানায়, নিজের জীবনের কষ্টগুলো ভুলে থাকতেই এই কাজ করে সে।
Published : 18 Oct 2026, 04:11 PM
কমলাপুর রেলস্টেশনে শরবত বিক্রি করে মারুফ নামের ১৬ বছর বয়সী এক শিশু। তার গ্রামের বাড়ি গাজীপুরের কালিয়াকৈরে।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সে জানায়, যখন তিন বছর বয়স তখন তার মা তাদের ছেড়ে চলে যান। এরপর বাবার সঙ্গে অভিমান করে একদিন বাড়ি ছেড়ে সে কমলাপুর রেলস্টেশনে চলে আসে।
ছয় বছর আগে এখানে চলে আসার পর থেকেই শরবত বিক্রি করছে জানিয়ে মারুফ বলে, "কাজের বিনিময়ে দোকানের মালিক তিন বেলা খাবার, থাকার জায়গা ও পাঁচ হাজার টাকা দেন। নিজের আয়ের টাকা মালিকের কাছেই জমা রাখি।"
সে আরও জানায়, নিজের জীবনের কষ্টগুলো ভুলে থাকতেই এই কাজ করে সে। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও পরে আর পড়াশোনা চালিয়ে যেতে পারেনি।
তার ভাষ্য, বাবার প্রতি তার অভিমান আছে। তাই বাড়িতে ফিরতে চায় না সে।
প্রতিবেদকের বয়স: ১৭ বছর। জেলা: ঢাকা।