Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
খবরাখবর

স্কুল শেষে পেয়ারা বিক্রি করে রাজিম

কথায় কথায় সে জানায়, নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ছে সে।

স্কুল শেষে পেয়ারা বিক্রি করে রাজিম

মাহিন আহমেদ

Published : 29 Sep 2026, 05:40 PM

Updated : 29 Sep 2026, 05:22 PM

রাজধানীর মগবাজার এলাকায় থাকে ১০ বছর বয়সী রাজিম। দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এই শিশু স্কুল শেষে পেয়ারা ও আমড়া বিক্রি করে পরিবারে অর্থের জোগান দেয়।

কথায় কথায় সে জানায়, নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ছে সে। রোজ সকাল ৭টায় স্কুলে যায় এবং দুপুর ১২টায় সে বাড়ি ফিরে আসে। এরপর দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রমনা পার্ক এলাকায় ফল বিক্রিতে ব্যস্ত সময় পার করে।

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সে আরও জানায়, তার বাবা-মা তাকে ফল কেটে দেওয়ার কাজে সহযোগিতা করেন।

প্রতিদিন তার প্রায় ৫০০ থেকে ৬০০ টাকা আয় হয়, এর মধ্যে ২০০ থেকে ৩০০ টাকার মত লাভ থাকে। এই টাকা সে মায়ের হাতে তুলে দেয়।

দুই বছর ধরে এভাবেই চলছে রাজিমের দিনযাপন। কাজ শেষে রাতে সে প্রাইভেট পড়তে যায়।

খেলাধুলার সুযোগ না পেলেও পড়াশোনা চালিয়ে যেতে চায় রাজিম। বড় হয়ে সে চিকিৎসক বা প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখছে।

প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: ঢাকা।
এ সম্পর্কিত খবর
নৌকা ঘিরেই জীবন-জীবিকা
নৌকা ঘিরেই জীবন-জীবিকা
দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ফুটপাতে বসানো ‘ট্যাকটাইলস’ কতটা কাজে আসছে?
দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ফুটপাতে বসানো ‘ট্যাকটাইলস’ কতটা কাজে আসছে?
ঢাকার যে ঘাট শত বছর ধরে ব্যস্ত
ঢাকার যে ঘাট শত বছর ধরে ব্যস্ত
ঢাকার ঐতিহ্য শাঁখারীবাজার
ঢাকার ঐতিহ্য শাঁখারীবাজার

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24