Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
খবরাখবর

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে রোধে স্কুলে আলোচনা সভা

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বক্তব্যে তার জীবনের একটি অভিজ্ঞতা তুলে ধরেন।

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে রোধে স্কুলে আলোচনা সভা

সাফিয়া আনজুম

Published : 07 Oct 2026, 01:20 AM

Updated : 07 Oct 2026, 01:15 AM

বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ‘গ্লোবাল প্রোগ্রাম টু এন্ড চাইল্ড ম্যারেজ’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।

এতে জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মতিন ও নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রওশন আরাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সভায় বাল্যবিয়ের বর্তমান সামাজিক চিত্র নিয়ে আলোচনা করা হয়। সামাজিক এই ব্যাধি প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েও কথা বলেন বক্তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বক্তব্যে তার জীবনের একটি অভিজ্ঞতা তুলে ধরেন।

তিনি বলেন, ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় তার বিয়ে ঠিক হয়েছিল। তবে নিজের আত্মবিশ্বাসের কারণে তিনি পড়াশোনা চালিয়ে যান। বর্তমানে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: চাঁপাইনবাবগঞ্জ ।
এ সম্পর্কিত খবর
বরগুনায় তরুণদের নিয়ে 'পলিসি ক্যাম্প'
বরগুনায় তরুণদের নিয়ে 'পলিসি ক্যাম্প'
নেত্রকোণায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন
নেত্রকোণায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন
বাল্যবিয়ে রোধে সচেতনতা বাড়াতে কাউনিয়ায় 'স্কুল বিতর্ক'
বাল্যবিয়ে রোধে সচেতনতা বাড়াতে কাউনিয়ায় 'স্কুল বিতর্ক'
ডেঙ্গু প্রতিরোধে রংপুরে শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধে রংপুরে শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24