Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
খবরাখবর

উড়োজাহাজ অবতরণ দেখাই যেখানে বিনোদন

এলাকাটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানার কাছাকাছি হওয়ায় নিরাপত্তারক্ষীদেরও সতর্ক থাকতে দেখা যায়।

উড়োজাহাজ অবতরণ দেখাই যেখানে বিনোদন

রাইয়ানা জান্নাত রাইয়ানা জান্নাত

Published : 30 Sep 2026, 12:10 PM

Updated : 30 Sep 2026, 11:43 AM

রাজধানীর উত্তরার বাউনিয়ার দলিপাড়া এলাকায় দাঁড়িয়ে খুব কাছ থেকে উড়োজাহাজ অবতরণের দৃশ্য দেখা যায়। তাই প্রতিদিনই নানা বয়সী মানুষ এখানে ভিড় করেন।

কেউ ছবি তোলেন, কেউ আবার স্মার্টফোনে ভিডিও ধারণ করেন। আবার এই পথ দিয়ে যাওয়া অনেক মানুষও কিছুক্ষণ থেমে আকাশের দিকে তাকিয়ে থাকেন। অপেক্ষা করেন, কখন আকাশে দেখা মিলবে আরেকটি উড়োজাহাজের।

এখানে আসা অনেকেই শিশুদের নিয়ে আসেন কাছ থেকে বিমান দেখাতে। আকাশে ছোট্ট একটি বিন্দুর মতো দেখা যাওয়া উড়োজাহাজ ধীরে ধীরে বড় হয়ে রানওয়েতে নামার দৃশ্য শিশুদের কাছে বেশ আকর্ষণীয়।

উড়োজাহাজ দেখতে আসা মানুষের ভিড়কে ঘিরে এলাকায় গড়ে উঠেছে চটপটি-ফুচকার ছোট ছোট দোকান। দোকানিরা জানান, প্রতিদিনই এখানে মানুষের ভিড় থাকে।

এলাকাটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানার কাছাকাছি হওয়ায় নিরাপত্তারক্ষীদেরও সতর্ক থাকতে দেখা যায়। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বা বিদেশি অতিথিদের সফরের সময় এখানে নিরাপত্তা আরও জোরদার করা হয়।

প্রতিবেদকের বয়স: ১২ বছর। জেলা: ঢাকা।
এ সম্পর্কিত খবর
রাজধানীতে বাঁশের সাঁকো!
রাজধানীতে বাঁশের সাঁকো!
যে পাঠাগারে বই পড়ার সঙ্গে কম্পিউটার শেখা যায়
যে পাঠাগারে বই পড়ার সঙ্গে কম্পিউটার শেখা যায়
সুপেয় পানির সেই ঢোপকল
সুপেয় পানির সেই ঢোপকল
রংপুরে শিশুদের নিয়ে ছবি আঁকা ও গল্প বলা প্রতিযোগিতা
রংপুরে শিশুদের নিয়ে ছবি আঁকা ও গল্প বলা প্রতিযোগিতা

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24