Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
খবরাখবর

ইউনিসেফের 'জেনারেশন আনলিমিটেডের' সদস্য হল হ্যালোর ইফতেশাম

২০২০ সালে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিক হিসেবে ইফতেশামের পথচলা শুরু হয়।

ইউনিসেফের 'জেনারেশন আনলিমিটেডের' সদস্য হল হ্যালোর ইফতেশাম

জয়া বণিক

Published : 12 Oct 2026, 04:54 PM

Updated : 12 Oct 2026, 05:03 PM

ইউনিসেফের বৈশ্বিক উদ্যোগ জেনারেশন আনলিমিটেডের (জেনইউ) সদস্য নির্বাচিত হয়েছে হ্যালোর শিশু সাংবাদিক ইফতেশাম ইসলাম।

১৬ বছর বয়সী ইফতেশামকে জেনইউর ইয়াং পিপলস অ্যাকশন টিমের (ওয়াইপিএটি) সদস্য করা হয়েছে।

ইফতেশাম হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, জেনারেশন আনলিমিটেডের সদর দপ্তর থেকে ইমেইলে তাকে এই খবর জানানো হয়েছে।

এ প্রসঙ্গে সে বলে, ওয়াইপিএটি সদস্য হিসেবে আগামী দুই বছর বিভিন্ন দেশের তরুণদের সঙ্গে কাজ করার সুযোগ পাব। সাধারণত এই দলের সদস্যরা তরুণদের কথা ও অভিজ্ঞতা তুলে ধরে তাদের জন্য বিভিন্ন কর্মসূচি তৈরিতে ইউনিসেফসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সহযোগিতা করে থাকে।

২০২০ সালে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় হ্যালোর শিশু সাংবাদিক হিসেবে ইফতেশামের পথচলা শুরু হয়। এরপর থেকে শিশু অধিকার নিয়ে তার একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

লেখালেখির পাশাপাশি ইউনিসেফ বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম, আলোচনা ও অনুষ্ঠানেও শিশু ও তরুণদের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছে সে।

নিজের অনুভূতি জানিয়ে ইফতেশাম হ্যালোকে বলে, “এই কাজগুলোই আমাকে আজ আরও বড় পরিসরে কাজ করার সুযোগ করে দিয়েছে। আমি নানা পরিকল্পনা করেছি, সেভাবেই কাজ করে যাব।”

জেনারেশন আনলিমিটেডের ওয়েবসাইট থেকে জানা যায়, বিশ্বের তরুণদের দক্ষ করে তোলা এবং তাদের কর্মসংস্থান ও জীবিকার সুযোগ তৈরিতে কাজ করে উদ্যোগটি। এর ইয়াং পিপলস অ্যাকশন টিমে বিভিন্ন দেশের তরুণদের যুক্ত করা হয়। তারা তরুণদের সমস্যা, প্রয়োজন ও সম্ভাবনা নিয়ে নিজেদের মতামত দিয়ে জেনইউর কাজকে আরও কার্যকর করতে ভূমিকা রাখে।

ইফতেশামকে পাঠানো ইমেইলে জানানো হয়, এবার ওয়াইপিএটির সদস্য বাছাইয়ে বিশ্বের ৭০টির বেশি দেশের ইউনিসেফ অফিস, ৫০টির বেশি অংশীদার প্রতিষ্ঠান ও ৬৭ জন সাবেক সদস্য তরুণদের মনোনয়ন দেয়।

এ প্রসঙ্গে ইফতেশাম বলে, বিভিন্ন দেশ থেকে একাধিক কিশোর-তরুণকে বাছাই করা হয়। এবার বাংলাদেশ থেকে আরও দুইজনকে নির্বাচিত করা হয়েছে বলে শুনেছি। এই বাছাইয়ের বিস্তারিত তথ্য সাধারণত প্রায় এক-দেড় মাস পর প্রকাশিত বুকলেটে জানানো হয়।

সে জানায়, চলতি বছরের জুনে ইউনিসেফ বাংলাদেশের কার্যালয় থেকে ওয়াইপিএটির সদস্য করার জন্য তাকে মনোনীত করা হয়। এরপর বিশ্বের বিভিন্ন দেশ থেকে মনোনীত তরুণদের নিয়ে বাছাই প্রক্রিয়া চলে। সেই প্রক্রিয়া শেষে ইফতেশাম চূড়ান্তভাবে নির্বাচিত হয়।

প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।
এ সম্পর্কিত খবর
‘দুর্যোগে বাড়ে বাল্যবিয়ের ঝুঁকি'
‘দুর্যোগে বাড়ে বাল্যবিয়ের ঝুঁকি'
'বাল্যবিয়ে রোধে সচেতনতা বাড়াতে শিল্পীদের এগিয়ে আসা উচিত'
'বাল্যবিয়ে রোধে সচেতনতা বাড়াতে শিল্পীদের এগিয়ে আসা উচিত'
'বাল্যবিয়ে ভবিষ্যৎ গড়ার সুযোগ কেড়ে নেয়'
'বাল্যবিয়ে ভবিষ্যৎ গড়ার সুযোগ কেড়ে নেয়'
‘বাল্যবিয়ের কুফল জানাতে ঘরে ঘরে যেতে হবে'
‘বাল্যবিয়ের কুফল জানাতে ঘরে ঘরে যেতে হবে'

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24