তিনি বলেন, নারীরা বর্তমানে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু বাল্যবিয়ের কারণে অনেক মেয়ে সেই সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ থেকে বঞ্চিত হয়।
Published : 11 Oct 2026, 12:40 PM
বাল্যবিয়ের কারণে মেয়েদের পড়াশোনা বাধাগ্রস্ত হয় এবং তারা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয় বলে মনে করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। তার মতে, এর ফলে শুধু মেয়েরাই ক্ষতিগ্রস্ত হয় না, সমাজও একটি সম্ভাবনাময় শক্তি হারায়।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, বাল্যবিয়ে মেয়েদের জীবনে নানা ক্ষতিকর প্রভাব ফেলে। এর কারণে তাদের সামনে থাকা বিভিন্ন সুযোগ সীমিত হয়ে পড়ে।
তিনি বলেন, নারীরা বর্তমানে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু বাল্যবিয়ের কারণে অনেক মেয়ে সেই সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ থেকে বঞ্চিত হয়। ফলে সমাজও তাদের শিক্ষা, দক্ষতা ও কর্মশক্তি থেকে পিছিয়ে পড়ে।
ডা. ফওজিয়া মোসলেমের মতে, সমাজকে আর পশ্চাৎপদতার দিকে ফিরে যাওয়ার সুযোগ নেই। মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে এবং বাল্যবিয়ে বন্ধ করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
বাল্যবিয়ে বন্ধ হলে মেয়েরা পড়াশোনা চালিয়ে গিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার পাশাপাশি সমাজেও আরও বড় ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন তিনি।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: গাজীপুর।