অর্থের জোগান দিতে শৈশবেই পরিবারের দায়িত্ব নিতে হয়েছে বাবাহীন এই শিশুকে।
Published : 30 Sep 2026, 05:45 PM
রাজধানীর রমনা পার্কে ফুল বিক্রি করে দিন কাটে শিশু ইমনের। ভোর থেকে রাত পর্যন্ত ফুল বিক্রির কাজেই ব্যস্ত থাকতে হয় তাকে।
অর্থের জোগান দিতে শৈশবেই পরিবারের দায়িত্ব নিতে হয়েছে বাবাহীন এই শিশুকে।
হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইমন জানায়, ফজরের আজানের পর থেকেই সে রমনা পার্কে বকুল ফুল কুড়াতে আসে। এরপর সেখানে বসেই মালা গাঁথে এবং রাত ১০টা পর্যন্ত পার্কে ফুল আর মালা বিক্রি করে।
সে আরও জানায়, প্রতিদিন প্রায় এক থেকে দুই হাজার টাকার ফুল বিক্রি হয়। এর মধ্যে ৫০০ থেকে ১০০০ টাকার মত লাভ থাকে।
ইমনের ভাষ্য, উপার্জনের বেশিরভাগ টাকাই সে মায়ের হাতে তুলে দেয়। অল্প কিছু টাকা নিজের কাছে রাখে। তার মা-ও ফুল সংগ্রহ করে এই কাজে তাকে সাহায্য করেন।
ইমনের ইচ্ছে আবার স্কুলে যাওয়ার। বড় হয়ে একটি বেকারি বা রুটির দোকান দেওয়ার স্বপ্ন দেখে সে।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: ঢাকা।