Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
খবরাখবর

ঢাকায় সড়ক বিভাজকে নানা জাতের সবজি চাষ

সড়কের পাশের রিকশা গ্যারেজের মালিক, চা দোকানি ও নিরাপত্তাকর্মীসহ ছয়জন মিলে এই চাষাবাদ করছেন।

ঢাকায় সড়ক বিভাজকে নানা জাতের সবজি চাষ

সাফওয়ান আহমেদ

Published : 22 Sep 2026, 05:40 PM

Updated : 22 Sep 2026, 05:03 PM

ঢাকার ব্যস্ত সড়ক। একদিকে দালানকোঠা, অন্যদিকে ছুটে চলছে যানবাহন। এর মধ্যেই তেজগাঁও শিল্প এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক বিভাজকে চাষ হচ্ছে নানা ধরনের শাকসবজি।

সড়কের পাশের রিকশা গ্যারেজের মালিক, চা দোকানি ও নিরাপত্তাকর্মীসহ ছয়জন মিলে এই চাষাবাদ করছেন। নিজেদের কাজের ফাঁকে সময় করে তারা গাছগুলোর পরিচর্যা করেন।

এখানে রয়েছে পুঁইশাক, মিষ্টি কুমড়া, পেঁপে, ডাঁটা শাক, কচু, কাঁচামরিচ, ঢ্যাঁড়স, লালশাকসহ বিভিন্ন শাকসবজি।

প্রায় আট মাস আগে এই চাষাবাদের শুরু। তাদের একজন একদিন ভ্যানে করে যাওয়ার সময় সাম্মাম ফল কিনে খান। পরে সেই ফলের বীচি সড়ক বিভাজকের মাটিতে পুঁতে দেন। সেখান থেকে গাছ হয়, আসে ফলও।

সেই থেকেই অন্যদের নিয়ে ধীরে ধীরে শুরু হয় সবজি চাষ।

তাদের উদ্দেশ্য অবশ্য সবজি বিক্রি করা নয়। নিজেদের প্রয়োজন মেটানোর পাশাপাশি অবসরে গাছের পরিচর্যা করতেই এই উদ্যোগ।

প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।
এ সম্পর্কিত খবর
খাগড়াছড়িতে ফলন ভালো হলেও কমছে জুম চাষ
খাগড়াছড়িতে ফলন ভালো হলেও কমছে জুম চাষ
রাজধানীতে সড়ক বিভাজকে শাকসবজি চাষ
রাজধানীতে সড়ক বিভাজকে শাকসবজি চাষ
শিক্ষা থেকে স্বাস্থ্য, বাল্যবিয়ের নানা ক্ষতি
শিক্ষা থেকে স্বাস্থ্য, বাল্যবিয়ের নানা ক্ষতি
নড়াইলে ঘেরের পাড়ে সবজি চাষে বাড়তি আয়
নড়াইলে ঘেরের পাড়ে সবজি চাষে বাড়তি আয়

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24