শনিবার জেলার রাজারহাট উপজেলার চাকিরপশার তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সভা হয়।
Published : 27 Oct 2026, 08:30 PM
সিসাদূষণের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে কুড়িগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার জেলার রাজারহাট উপজেলার চাকিরপশার তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সভা হয়।
আন্তর্জাতিক সিসাদূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে পরিবেশ বিষয়ক সংগঠন গ্রীন পিস ইয়ুথ নেটওয়ার্ক এই আয়োজন করে। এতে সহযোগিতা করে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)।
আলোচনা সভায় সিসাদূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরে সিসার সংস্পর্শ এড়ানোর উপায় সম্পর্কে আলোচনা করা হয়।
সভা শেষে রাজারহাট বাজারে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: কুড়িগ্রাম।