Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
সমগ্র বাংলাদেশ

নরসিংদীর শিল্পে বাড়ছে গ্যাসের চাপ, দুদিনের মধ্যে স্বাভাবিকের আশা

নরসিংদীতে গ্যাসের চাহিদা ৫০ পিএসআই। বর্তমানে প্রায় ৪০ পিএসআই চাপ পাওয়া যাচ্ছে।

নরসিংদীর শিল্পে বাড়ছে গ্যাসের চাপ, দুদিনের মধ্যে স্বাভাবিকের আশা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 08:00 PM

Updated : 16 Sep 2026, 08:00 PM

প্রধানমন্ত্রীর শিল্পে গ্যাস সরবরাহ বাড়ানোর ঘোষণার পর নরসিংদীর কারখানায় গ্যাসের চাপ বাড়তে শুরু করেছে।

এতে বন্ধ ও সীমিত পরিসরে চলা কারখানাগুলোতে উৎপাদন স্বাভাবিক হওয়ার আশা করছেন শিল্প মালিকরা।

মঙ্গলবার রাত থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ায় নরসিংদীতেও চাপ বেড়েছে বলে জানান তিতাস গ্যাসের নরসিংদীর ব্যবস্থাপক মো. মাকসুদুর রহমান।

তিনি বলেন, “নরসিংদীতে গ্যাসের চাহিদা ৫০ পিএসআই। বর্তমানে প্রায় ৪০ পিএসআই চাপ পাওয়া যাচ্ছে। আগামী দুই-এক দিনের মধ্যে ৫০ পিএসআই চাপের গ্যাস সরবরাহ করা গেলে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে পারে।”

তার ভাষ্য, গ্যাস সরবরাহ বাড়ায় শিল্প-কারখানার পাশাপাশি সিএনজি পাম্প ও বাসাবাড়িতেও পরিস্থিতির উন্নতি হয়েছে।

চৌয়ালা শিল্প এলাকার টেক্সটাইল শ্রমিক মো. রাফি বলেন, “আমরা উৎপাদনভিত্তিক কাজ করি। গ্যাসের অভাবে উৎপাদন বন্ধ থাকায় শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরবরাহ স্বাভাবিক হলে মালিক-শ্রমিক সবাই ভালো থাকব।”

আরেক শ্রমিক রফিক মিয়া বলেন, “উৎপাদন না থাকায় শ্রমিকরা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। গ্যাসের সরবরাহ আরও বাড়ানো দরকার।”

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান রিন্টু বলেন, জেলায় গ্যাসনির্ভর নিবন্ধিত কারখানা রয়েছে ৩২৩টি। গ্যাসের চাপ কম থাকায় চৌয়ালা, মাধবদী ও শেখেরচর শিল্প এলাকার টেক্সটাইল, ডাইং, স্পিনিং ও সাইজিং কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছিল।

তিনি বলেন, গ্যাসের চাপ বাড়ায় বন্ধ ও সীমিত পরিসরে চলা কারখানাগুলোতে উৎপাদন স্বাভাবিক হওয়ার আশা তৈরি হয়েছে।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের মুখপাত্র ও আবেদ টেক্সটাইলের পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, মঙ্গলবার রাত থেকে গ্যাস সরবরাহের উন্নতি হয়েছে। বর্তমানে চাহিদার প্রায় ৭০ শতাংশ গ্যাস পাওয়া যাচ্ছে। সরবরাহ আরও বাড়লে কারখানাগুলো পুরোপুরি উৎপাদনে ফিরতে পারবে।

সরকারের ‘জ্বালানি পরিকল্পনা’ বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় আগের মতো গ্যাস সরবরাহ করা হবে।

সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ব্যবসায়ী ও সংবাদমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

  • নরসিংদী জেলা
  • গ্যাস সংকট
  • ঢাকা বিভাগ
এ সম্পর্কিত খবর
চামড়া শিল্পে ঋণ দেবে আইএফআইসি
চামড়া শিল্পে ঋণ দেবে আইএফআইসি
যান্ত্রিক ত্রুটি: সিইউএফএলে ২ দিনের মাথায় ফের ইউরিয়া উৎপাদন বন্ধ
যান্ত্রিক ত্রুটি: সিইউএফএলে ২ দিনের মাথায় ফের ইউরিয়া উৎপাদন বন্ধ
শিল্পে গ্যাস বাড়ার তথ্য উদ্যোক্তাদের, দ্রুত স্বাভাবিক হওয়ার প্রত্যাশা
শিল্পে গ্যাস বাড়ার তথ্য উদ্যোক্তাদের, দ্রুত স্বাভাবিক হওয়ার প্রত্যাশা
চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও সহযোগিতা নিয়ে আলোচনা
চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও সহযোগিতা নিয়ে আলোচনা

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24