সিটি কর্পোরেশন ও সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
Published : 24 Sep 2026, 10:00 PM
সিলেটে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া প্রায় ১ হাজার ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় মিলনায়তনে সিটি কর্পোরেশন ও সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বিশেষ অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও শাবিপ্রবির অধ্যাপক মো. খায়রুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, মেধা ও সততার সমন্বয়ে শিক্ষার্থীদের নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগ দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি জাতীয় উন্নয়নে ভূমিকা রাখে।
সিলেটে একটি আধুনিক এআই ট্রেনিং সেন্টার স্থাপনের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
প্রতিবেদকের বয়স: ১৪। জেলা: সিলেট।