নানা ধরনের কারসাজি করে বয়স বাড়িয়ে এখনো অনেক বাল্যবিয়ে হচ্ছে বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কামালউদ্দিন আহমদ। তার মতে, এভাবে অনেক মেয়ের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। বাল্যবিয়ে রোধে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এ বিষয়ে কাজ করতে মানবাধিকার কমিশনকে প্রয়োজনীয় সহায়তা ও সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
Published : 24 Sep 2026, 06:48 PM