Hello
UNICEF
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
English English
  • হোম
  • হ্যালো
  • খবরাখবর
  • অন্য চোখে
  • আমার কথা
  • কথায় কথায়
  • ছবির ভাষা
  • সব খবর
হ্যালো

রাজধানীর জিয়া উদ্যানে এক বিকেল

বিকেল যত গড়াচ্ছিল, মানুষের ভিড়ও যেন তত বাড়ছিল।

রাজধানীর জিয়া উদ্যানে এক বিকেল

রাইয়ানা জান্নাত রাইয়ানা জান্নাত

Published : 28 Sep 2026, 01:15 PM

Updated : 28 Sep 2026, 11:51 AM

কিছুদিন আগে রাজধানীর জিয়া উদ্যানে গিয়েছিলাম। ছুটির দিনের বিকেল হওয়ায় উদ্যানটিতে ঢোকার পরই চোখে পড়ে মানুষের ভিড়।

চারপাশে ছিল নানা বয়সী মানুষের আনাগোনা। কেউ পরিবার নিয়ে ঘুরছিলেন, কেউ বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন।

বিকেল যত গড়াচ্ছিল, মানুষের ভিড়ও যেন তত বাড়ছিল। উদ্যানের এক পাশে শিশুরা স্কেটিং করছিল। একটু দূরে কেউ ফুটবল খেলছিল, কেউ ক্রিকেট। তাদের খেলাধুলা আর ছোটাছুটি দেখে জায়গাটিকে বেশ প্রাণবন্ত মনে হচ্ছিল।

কেউ আবার মুঠোফোনে ছবি তুলছিলেন। কেউ গাছের ছায়ায় বসে গল্প করছিলেন। হাঁটার পথেও ছিল মানুষের ব্যস্ততা। কেউ একা হাঁটছিলেন, আবার কেউ পরিচিতজনের সঙ্গে গল্প করতে করতে ধীরে ধীরে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়াচ্ছিলেন।

সবুজ গাছপালা আর মানুষের এই ব্যস্ততা মিলিয়ে বিকেলটা আমার কাছে বেশ ভালো লেগেছে। শহরের কোলাহলের মধ্যে এমন একটি জায়গায় এসে কিছুক্ষণ সময় কাটালে মনও ভালো হয়ে যায় বলে মনে হয়েছে আমার।

রাজধানীতে উন্মুক্ত সবুজ জায়গা তুলনামূলক কম। তাই ছুটির দিনে অনেকেই পরিবার, বন্ধু ও স্বজনদের নিয়ে জিয়া উদ্যানে আসেন। আমারও মনে হয়েছে, ব্যস্ত শহরের মধ্যে কিছুটা স্বস্তির সময় কাটানোর জন্য জায়গাটি বেশ সুন্দর।

প্রতিবেদকের বয়স: ১২। জেলা: ঢাকা।
এ সম্পর্কিত খবর
প্লাস্টিক দূষণ কেন উদ্বেগের কারণ
প্লাস্টিক দূষণ কেন উদ্বেগের কারণ
জাতীয় চিড়িয়াখানায় একদিন
জাতীয় চিড়িয়াখানায় একদিন
পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে যা জানা দরকার
পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে যা জানা দরকার
রাজধানীতে খেয়া পারাপার!
রাজধানীতে খেয়া পারাপার!

Follow us:

  • হ্যালো
  • লিঙ্গ সমতা
  • জলবায়ু পরিবর্তন
  • ইতিহাস
  • খবরাখবর
  • ছবির ভাষা
  • শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
  • ক্যারিয়ার
  • অন্য চোখে
  • স্বাস্থ্য ও পুষ্টি
  • ভিডিও
  • শিক্ষাঙ্গন
  • আমার কথা
  • বাল্যবিয়ে
  • তারকা শিশু
  • বিশ্বজুড়ে
  • কথায় কথায়
  • শিশুশ্রম
  • সাময়িকী
  • সব খবর

Copyright © 2026, bdnews24